মিজানুর রহমান রুবেল, চট্টগ্রাম সাতকানিয়া :
সাতকানিয়ায় সী- ওয়ার্ল্ড রেস্টুরেন্ট ও রয়েল কনভেনশন সেন্টারের উদ্যোগে কর্পোরেট প্রতিষ্ঠান ও মিডিয়া ব্যাক্তিদের সাথে নিয়ে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।
১৬ মার্চ রবিবার সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় অবস্থিত সী- ওয়ার্ল্ড রেস্টুরেন্টের হল রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সানা ফ্যাশনের সত্ত্বাধিকারী নাসির উদ্দিনের সভাপতিত্বে মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাতকানিয়া প্রেসক্লাবের আহ্বায়ক শহীদুল ইসলাম বাবর, প্রথম আলো সাতকানিয়া প্রতিনিধি মামুন মুহাম্মদ, নিউ মার্কেট সমিতির সভাপতি শহর মুল্লুক রাশেদ, নিউ মার্কেট সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিক এবং সী- ওয়ার্ল্ডের ডাইরেক্টর কর্মচারী সহ অনেকেই ।


