জহিরুল ইসলাম সুমন, কুমিল্লা প্রতিনিধি :
চৌদ্দগ্রামের আলকায় চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৯ মার্চ বৃহস্পতিবার আলকরার লক্ষীপুর বাজার পালকি কমিউনিটি সেন্টারে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম বন্ধন কাফেলা সংগঠনটি মানবতার কল্যাণে সামাজিক ও মানবিক কাজ করার লক্ষে প্রতিষ্ঠিত হয়েছে। ইতি মধ্যে বন্ধন কাফেলা সংগঠনটির মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিভিন্ন সময় অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে। সংগঠনির সদস্যরা জানান মানবতার কল্যাণে সংগঠনটি সব সময় চৌদ্দগ্রাম বাসীর পাশে থাকবে৷।
বন্ধন কাফেলা আয়োজিত ইফতার ও দেয়া মাহফিলে ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম ও মাষ্টার খলিলুর রহমানের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুলাহ মোহাম্মদ তাহের’র ছোট ভাই সৈয়দ একরামুল হক হারুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সাহাব উদ্দিন।
আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দিন। ৮নং ওয়ার্ড জামাতে ইসলামী সভাপতি আব্দুল্লাহ , আলকরা ইউনিয়ন জামাতে ইসলামীর সাবেক সভাপতি আবু তাহের মাসুম, ২ নং ওয়াড় সভাপতি কামরুল আলম । আলকরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনিরুল ইসলাম মানিক। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন কাফেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্য বৃন্দ।
প্রবাস থেকে সার্ভিক সহযোগিতা করেছেন সভাপতি মামুন ভূঁইয়া, সহ-সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহিন, যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার জোবায়ের আহমেদ, সহ সংগঠনিক আব্দুর রহিম।এই সময় জামাতে ইসলামের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


