back to top

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের যোগসাজশে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

kbctgbd
৪ মার্চ ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ

         পুলিশের যোগসাজশে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :

‘ঘুষ না দেওয়ায় ঘর নির্মাণে পুলিশের বাধা’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করায় দৈনিক সমকালের সাংবাদিক বেলাল উদ্দিন বিল্লালের বিরুদ্ধে পুলিশের যোগসাজশে মামলা দায়ের করেছেন আকতার হোসেন নামের এক ব্যক্তি। গত ২০ ফেব্রুয়ারি চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন তিনি। আকতার হোসেন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে। সাংবাদিক বিল্লাল দৈনিক সমকাল এর পেকুয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মামলায় সাংবাদিক বিল্লাল ছাড়াও বাদীপক্ষের ভাই, চাচাসহ আরও ৮জনকে আসামী করা হয়েছে।

মামলার নালিশী দরখাস্ত সূত্রে জানা যায়, মগনামার কোমপড়ার রুপাইখালের চর সংলগ্ন  সরকারি খাসজমির দখল নিয়ে বাদীর সাথে তাঁর চাচা ও ভাইদের দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। সে বিরোধের জেরে গত ১৬ ফেব্রুয়ারি বিরোধীয় জায়গায় উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মামলার বিবরণীতে বলা হয়, ওই ঘটনায় সাংবাদিক বেলাল উদ্দিন বিল্লাল স্ব-শরীরে উপস্থিত থেকে মারামারি করেন।

এব্যাপারে সাংবাদিক বেলাল উদ্দিন বিল্লাল বলেন, সরকারি খাসজমি দখল নিয়ে কোমপাড়া এলাকার দুই ভাইয়ের ঘটনার আগে আমি কোনপক্ষের সাথে পরিচিত ছিলাম না। ঘটনার পরে আমার কাছে বিবাদী পক্ষ থেকে পুলিশ ঘুষ চাওয়ার তথ্য আসে। আমি ১৭ ফেব্রুয়ারি পুলিশের ঘুষের ব্যাপারে সমকালের অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করি। এতে পুলিশ আমার উপর ক্ষিপ্ত হয়। আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পারি, পুলিশের ইন্ধনে জনৈক আকতার হোসেন আমার বিরুদ্ধে আদালতে নালিশী দরখাস্ত দাখিল করে। সাংবাদিক বিল্লাল আরও বলেন, ঘটনার পর বাদী পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে অন্য আসামীদের নাম থাকলেও আমার নাম ছিলোনা। এখান থেকেই স্পষ্ট হয় কারো ইন্ধনে কোর্টের মামলায় আমার নাম দেওয়া হয়েছে।

মামলার বাদী আকতার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে সাংবাদিক বিল্লালকে আসামী করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে একাধিকবার তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, বাদী মামলা করেছে সেখানে থানা যোগসাজশের প্রশ্ন কেন আসবে। আর আদালত থেকে এখনো কোন মামলার কাগজপত্র পায়নি। পেলে সঠিক তদন্ত করে ঘটনার সাথে সম্পৃক্ত নাই এমন অভিযুক্তদের বাদ দেওয়া হবে। পুলিশের ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মিথ্যা অভিযোগ বলে জানান তিনি।

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে নিউজ হতেই পারে। এ নিয়ে নিরপরাধ কাউকে মিথ্যা মামলায় ফাঁসানো একটি ঘৃণ্যতম কাজ। পুলিশ অফিসারের ঘুষ চাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের নতুন বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে...

রহস্যের আড়ালে ছিল পরিকল্পনা! পারশাকে বিয়ে নিয়ে যা জানালেন আসাদ নূর

একদিকে বিতর্কিত বক্তব্য ও ধর্ম নিয়ে অবস্থানের কারণে দীর্ঘদিন...

আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

আওয়ামী লীগের কথিত অপতৎপরতা প্রতিরোধে রাজপথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখা...

দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা এবার পুলিশের হাতে

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আওয়ামী লীগের নেতা ও লেক...

৩২ হাজার থেকে শুরু, সর্বোচ্চ ৪৮ হাজার! পোশাক শ্রমিকদের নতুন মজুরি প্রস্তাব

দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বেতন বাড়ানোর নতুন প্রস্তাব...

সর্বশেষ