জহিরুল ইসলাম সুমন , কুমিল্লা প্রতিনিধি :
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে আজ শনিবার সকাল ১০ টায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালন করেছে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন অফিস।
এ উপলক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা বিভিন্ন চত্বরে র্যালি শেষ নিজ কার্যালয়ে শেষ হয়।
শোভাযাত্রা র্যালি উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান,
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার মো: আশরাফুল ইসলাম,
এসময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার মো:আশরাফুল ইসলাম জানান, জাতীয় ভোটার দিবস পালন করার মাধ্যমে আমরা জানাতে চাই প্রত্যেক ভোটার সঠিক তথ্য দিয়ে যেন ভোটার হয়।
ভোটারদের যাতে কোন ধরনে হয়রানি না হয় এজন্য সবাইকে এই দিবসটির মাধ্যমে জানানো হচ্ছে বলে মনে করেন তিনি। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে ২০ থেকে ২৫ জনকে নতুন ভোটার করা হয়েছে এ সময় এন আইডির বিভিন্ন গুরুত্ব তুলে ধরা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারি আবদুল হাই, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ সুজন, শুভ্রদাসহ
উপজেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নতুন ভোটার গন প্রমুখ।



