মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশনের আয়োজনে স্কুল ও কলেজের ক্রীড়া শিক্ষকদের নিয়ে ঢাকা পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কনফারেন্স রুমে ২৪ ই ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪ ঘটিকার সময় লোকজ খেলাধুল প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স- ২০২৪ ইং সফলভাবে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখ সিরাজ, বিশিষ্ট গণমাধ্যম ও কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব এবং সভাপতি বাংলাদেশ কান্ট্রি গেম অ্যাসোসিয়েশন
সভাপতিত্ব করেনঃআজিম উদ্দিন আহমেদ, সাবেক জিএস চাকসু ও সহ-সভাপতি বাংলাদেশ কান্ট্রি গেম অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন মূলত বাংলাদেশের গ্রামীণ খেলাধুলা পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।
এই অ্যাসোসিয়েশন গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলা গুলোর মধ্যে যেমনঃ-দারিয়াবান্ধা, কানামাছি ভো ভো ,হাডুডু সাত চারা বদন ,দড়ি লাভ ইত্যাদি খেলার উপর ঢাকা জেলা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থেকে ক্রীড়া শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন।
আর এতে প্রায় ৬০ জন শিক্ষককে উক্ত প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন।
প্রধান অতিথি প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানের মাধ্যমে আগত প্রশিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।


