সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজির আহমদ গতকাল বিকাল ৫টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)।
আজ ২৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১ টায়
মহেশখালী পৌরসভারস্থ আল-জামিয়া আরবিয়া ইসলামীয়া গোরকঘাটা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মহেশখালী উপজেলা প্রশাসন ও মহেশখালী থানা পুলিশ কর্তৃক রাষ্টীয় গার্ড অফ অনার প্রদানের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মহেশখালী মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা তার মুক্তিযোদ্ধের অবদানের কথা তুলে ধরেন। এসময় মহেশখালী-কুতুবদিয়া সাংসদ সদস্য জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন- আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন মাষ্টার নজির আহমদ হারিয়েছি। মৃত্যু হল মানুষের জীবনের একটি সবথেকে কঠিন বাস্তব, যা অবধারিত কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য। আমি উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজির আহমদ দীর্ঘদিন যাবত ডায়বেটিস রোগে ভুগছেন। জানাজা শেষে তাঁর নিজের বাড়ীর কবর স্থানে কবর দেওয়া হয়।
এদিকে তাঁহার মৃত্যুতে মহেশখালী-কুতুবদিয়া সাংসদ সদস্য জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা প্রশাসন ও মহেশখালী মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছেন।


