back to top

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে প্রবাসী নিহত, ঘাতক গ্রেফতার

kbctgbd
২২ ফেব্রুয়ারি ২০২৪ ৬:২৪ পূর্বাহ্ণ

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বোরো মৌসুমের সেচের পানি বন্টন নিয়ে তর্ক-বিতর্কের ঘটনায় ছুরিকাঘাতে মো: আবুল হাশেম (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছে। নিহত আবুল হাশেম উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল এগারটায় হাজারীপাড়া গ্রামে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মো: শাহিনকে আটক করেছে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমা।

শুভপুর ইউপি সদস্য মো: আমির হোসেন জানান, হাজারীপাড়ায় বোরো ধান আবাদের জন্য সেচের পানি ব্যবস্থাপনায় মঙ্গলবার আব্দুল কুদ্দুস নামে রংপুরের এক কৃষি শ্রমিক কাজ করছিলো। এতে একই গ্রামের মো: শাহিন নামে এক যুবক সেচের পানি বিতরণ কাজে বাধা প্রদান করে এবং ওই কৃষি শ্রমিককে মারধর করে। পরে ওই গ্রামের হায়াতুন নবী ও আবুল খায়ের বিষয়টি শাহিনের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে একটি ধারালো ছুরি নিয়ে নিজ ঘর থেকে বের হয়ে যায় এবং কৃষি শ্রমিক আব্দুল কুদ্দসকে জন্য খুঁজে বেড়ায়। এরপর গ্রামবাসী অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়ানোর লক্ষে শামীমের পিছু নিয়ে ছুরিটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সকাল এগারটায় ওই গ্রামের একটি পুকুরপাড় দিয়ে শামীম দৌড়ে পালাতে চাইলে আবুল হাশেম নামে এক প্রবাসী তার সামনে দাঁড়িয়ে তাকে ধরার চেষ্টা করে। এ সময় শামীম আবুল হাশেমকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এরপর আবুল হাশেম আবার শাহিনের পিছু নিয়ে তাকে ধরার চেষ্টা করলে শাহিন উপর্যুপরি আবুল হাশেমের দেহের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শোর-চিৎকার শুনে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আবুল হাশেমকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক শাহিনকে গ্রেফতার করে। থানায় এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) মো: জাহিদুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য ঘাতকের মা ও ভাইকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৭৮

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের...

সর্বশেষ