back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়ি বাজারে অগ্নিকাণ্ড : ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১ কোটি 

kbctgbd
২০ ফেব্রুয়ারি ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের দরুন জনপ্রিয় হোটেল, শাহজাহান ক্রোকারিজ ও আলিফ স্টোর সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং তিনটি দোকান ও ঘরবাড়ির আংশিক ক্ষতি হয়।

আগুনের অবস্থা শুরুর দিকে ভয়াবহ থাকলেও সবার সহযোগিতার কারণে স্বল্প সময়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । পানছড়ি বাজার ব্যবসায়ী, ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্ট ও স্থানীয়দের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের দরুন কী পরিমাণ ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে তাৎক্ষ‌ণিক জানা যায়‌নি। তবে ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকার কম বেশি হতে পারে।

পানছড়ি ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার বিজন বিশ্বাস জানান, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটা তদন্ত করে পরে জানানো হবে বলে জানান সংশ্লিষ্ট সূত্রটি।

ঘটনাস্থল পরিদর্শন ক‌রেছেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ। এ সময় উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এক রাতেই চার এলাকায় বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের...

৯৬-এর মতো আওয়ামী লীগ-জামায়াত দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রাশেদ খাঁন

১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে...

পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন সমর্থকেরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে...

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সর্বশেষ