back to top

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে গ্রামীণ ঐতিহ্যের ইতিহাসের অংশ পিঠা উৎসবের আয়োজনে উচ্ছ্বাসিত-মুখরিত হয়ে উঠে মীর্জাপুর মোড়

kbctgbd
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ৪:৪৭ পূর্বাহ্ণ

ব্রাহ্মনবাড়িয়া বিজয়নগর থেকে ফিরে জহির সিকদারঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামীণ ঐতিহ্যের ইতিহাসের অংশ পিঠা উৎসব।

বাঙ্গালী জাতিরা সাধারণতঃ ভাত মাছের পরে সবচেয়ে বেশি পছন্দ করে পিঠা। পিঠা আমাদের দেশের নারী-পুরুষের চেয়ে যুবকরা খেতে বেশী পছন্দ করে। আমাদের দেশে নানারকম পিঠা সারা বছর জুড়েই বিক্রি করে থাকে অনেক দরিদ্র পরিবারের লোকজন। বিশেষ করে শীতকালে আমাদের দেশের সব অঞ্চলে পিঠা বানানোর পাশাপাশি পিঠা খাওয়ার ধুম লেগে যায়। ঐ সময়ে আমাদের বিভিন্ন জেলার সামাজিক সংগঠনেগুলো পিঠা উৎসবের আয়োজন করে থাকে।

তারই ধারাবাহিকতায় দেশের নানা জেলার মতো ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগরেও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল।

পিঠা উৎসবের মাঝে ফুটে উঠে গ্রামীণ ঐতিহ্য। গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত উপজেলার মির্জাপুব মোড়ে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

অনুষ্ঠানের আয়োজনকারী প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রশিদ খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পিঠা উৎসবের উদ্বোধন করেন বিজয়নগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান খাঁন শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী, হরষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী সালাহউদ্দিন সেলিম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা চৌধুরী, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের সিনিয়র শিক্ষক মোঃ নাসরুম আহমেদ ও ফখরিয়া আহমেদ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির বিজয়নগর উপজেলা শাখার সভাপতি এ বি এম মোর্শেদ কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম মৃধা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম, বিজয়নগর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কার্তিক চৌধুরী, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরী সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল প্রমুখ।

সকাল থেকে পিঠা উৎসব শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। পিঠা উৎসবকে ঘিরে যেন কয়েক হাজার ক্রেতা-বিক্রেতাদের মিলন মেলায় পরিণত হয় পিঠা প্রাঙ্গন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত উপজেলার মির্জাপুব মোড়ে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত পিঠা উৎসব যেন বর্ণিল রংয়ে মেতে উঠে। পিঠা উৎসব এর শুরু থেকেই ছিল দর্শনার্থীদের প্রচন্ড ভীড়। পিঠা উৎসবে বিভিন্ন স্টলে ছিল গ্রামীন ঐতিহ্যবাহী পিঠার বিশাল সমারোহ।অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এই পিঠা উৎসব পালন করা হয়। পিঠা উৎসবে প্রায় ১১ টি স্টল বসে নানা রকম পিঠা নিয়ে ।

নৌকা, কাঁটা পিঠা, পাটি সাপটা, ঝুরি পিঠা, ঠোস পিটা, কুমড়া, করলা, মাশরুম, চট্রাপিঠা, দুধপুলি, ভাঁপাপিঠা, সইপিঠাসহ হরেক রকমের পিঠার পসরা সাজানো হয় পিঠা উৎসবের স্থানে।

বিভিন্ন ষ্টলে সাজানো এসব পিঠার স্বাদ নিতে ও প্রান ভরে খেতে নারী, পুরুষ ও শিশুদের ভীড় ছিল প্রতিটি স্টলে।

পিঠা উৎসবের আয়োজকরা জানান, বাহারী রকমের পিঠার পসরা নিয়ে সাজিয়ে ষ্টলে বসেন দোকানীরা। পিঠা উৎসবে দুধকলি, পাটিসাপটা, ঝুড়িকাটা, মুখচাপালি, সিদ্ধকলি, খিরপাটি সাপটা, দইলা পিঠা, ইলিশ কুলি, কদম কুলি সুন্দরী পিঠা ও নকশি কলি সহ আরো অনেক বাহারী রকমের পিঠার সমারোহ ছিল।

পিঠা উৎসবকে সামনে রেখে গ্রামের নারীরা নানা

গত কয়েকদিন ধরেই বাড়িতে বসে এসব হরেক রকম ও নানা ধরনের সুস্বাদু পিঠা তৈরি করেন।

আয়োজন সংগঠন বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্তের সঞ্চালনায় পিঠা উৎসব যেন এক বর্ণিল রংয়ে মেতে উঠে,সেই সাথে সাথে মঞ্চে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে আগত শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনবদ্য।

অতিথি ও দর্শনার্থীরা পিঠা উৎসবের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজন করার দাবী জানান আয়োজকদের প্রকি।

অতিথি ও দর্শনার্থীরা। পিঠা উৎসবে বাহারী নামের শতাধিক ধরনের সু-স্বাদু পিঠা বিভিন্ন স্টলে উপস্থাপনের পরে দর্শনার্থীদের কাছে পিঠা বেচা-কেনা করা হয়।অনেকে নিজে পিঠা খাওয়ার পাশাপাশি আবার পিঠা কিনে নেন আত্মীয় স্বজনদের জন্য উপহার সামগ্রী হিসেবে।

অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে আসা তাঁদের আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন পিঠা উৎসবে যোগ দেন। এতে আরো প্রানবন্ত হয়ে উঠে পিঠা উৎসবের স্থান।

সবশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ১১ টি স্টলের মাঝে তিনটি ষ্টলের মাঝে ১ম,২য ও ৩য পুরস্কার প্রদান করেন এবং পিঠা উৎসবে অংশগ্রহণ করায় বাকি ষ্টলগুলোকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাহাবুদ্দিনের বিচার দাবিতে রাজপথে প্রতিবাদ

রাজধানীতে সদ্য পদত্যাগকারী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও...

‘জাতির ঘাড় থেকে কালো ছায়া সরে গেছে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয়...

উল্টো রথে ফিরলেন জগন্নাথ, উৎসবে মেতেছে সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো...

বন্যার ধাক্কায় নুইয়ে পড়ল চট্টগ্রামের খামার খাত

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি...

রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির...

সর্বশেষ