
এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার অরাজনৈতিক ও সামাজিক সংগঠন জাগ্রত জালালাবাদ’’। ইতিপূর্বেও সংগঠনটি মানবিকও সামাজিক কর্মে আপামর জনতার দৃষ্টিগোচর হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ ফেব্রুয়ারি (তিন) সদস্য বিশিষ্ট চেয়ারম্যান পর্ষদ গঠন করা হয়েছে। উক্ত নতুন চেয়ারম্যান পর্ষদে চেয়ারম্যান হিসাবে এড: মোবারক হোসাইন সাঈদ, কো-চেয়ারম্যান হিসাবে মামুনুর রশিদ, মোহাম্মদ আয়ুব। মনোনীত চেয়ারম্যান অ্যাডভোকেট মোবারক হোসাইন সাঈদ জাগ্রত জালালাবাদ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি। কো- চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব জাগ্রত জালালাবাদের প্রতিষ্ঠা কালীন সিনিয়র সহ-সভাপতি ও আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হয়। কো চেয়ারম্যান মামুনুর রশিদ জাগ্রত জালালাবাদের প্রতিষ্ঠা কালীন সহ- সভাপতি ও আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হয়।
চেয়ারম্যান পর্ষদের নেতৃবৃন্দ জাগ্রত জালালাবাদ সংগঠনের অগ্রগতি, বিস্তারলাভে, প্রচার-প্রসারে অতীব গুরুত্বপুূর্ণ অবদান রাখেন এবং ভবিষ্যতে ও তাঁহাদের মেধা মননশীলতায়, কর্ম দক্ষতায়,জাগ্রত জালালাবাদ সংগঠনকে সাফল্যের দ্বার প্রান্তে পোঁছে নিবে বলে আহবায়ক কমিটির নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যাশা রাখে।









