back to top

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ পালিত

kbctgbd
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ৪:২০ পূর্বাহ্ণ

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি:

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন এর সার্বিক দিক-নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সুবিধাজনক স্থানে পথসভা, চালক ও সাধারণ পথচারীদের মাঝে সচেতনতামূলক লিপলেট বিতরণ এবং চালকদেরকে ট্রাফিক আইন মেনে গাড়ী চালানোয় উদ্বুদ্ধ করণের লক্ষ্যে ফুলেল শুভেচ্ছা প্রদান সহ চালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় হাইওয়ে পুলিশের সেবা সমূহ, মহাসড়কের বিভিন্ন আইন-কানুন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করা হয়।

শনিবার ((১৭ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার, আমানগন্ডা ও বাবুচি এলাকায় পৃথক পৃথক এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: তোফাজ্জল হোসেন, পৌর কাউন্সিলর কাজী বাবুল, সাংবাদিক কামাল হোসেন নয়ন, মিজানুর রহমান মিনু, মুহা. ফখরুদ্দীন ইমন, কাজী সেলিম, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ সহ মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের পৃথক দু’টি টিম।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘‘চলার পথে, হাইওয়ে পুলিশ আছে আপনার সাথে” এ মূলমন্ত্রকে সামনে রেখে সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতে ‘জাতীয় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সুবিধাজনক স্থানে সচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়ন সহ হাইওয়ে পুলিশের সেবা সমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চালক ও পথচারীদের মাঝে লিপলেট বিতরণ, সচেতন চালক ও পথচারীদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান সহ চালকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ সময় তিনি চালকদেরকে ট্রাফিক আইন, সঠিক গতিসীমা মেনে গাড়ী চালানোর জন্য উদ্বুদ্ধ করা সহ ঘুম ঘুম চোখে ও একাধারে পাঁচ ঘন্টার অধিক সময় গাড়ী না চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাহাবুদ্দিনের বিচার দাবিতে রাজপথে প্রতিবাদ

রাজধানীতে সদ্য পদত্যাগকারী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও...

‘জাতির ঘাড় থেকে কালো ছায়া সরে গেছে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয়...

উল্টো রথে ফিরলেন জগন্নাথ, উৎসবে মেতেছে সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো...

বন্যার ধাক্কায় নুইয়ে পড়ল চট্টগ্রামের খামার খাত

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি...

রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির...

সর্বশেষ