back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

kbctgbd
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলাবাসীর আয়োজনে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, বাবর আলী, জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সেক্রেটারি ইয়াসিন জনিসহ প্রমুখ।

বক্তারা বলেন, ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ কালিয়ায় যোগদানের পর নারী কেলেঙ্কারি, সরকারি টাকা আত্মসাত, রোগীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নীতি-নৈতিকতা বিরোধী কাজ করে যাচ্ছেন। এমনকি বীরমুুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সঙ্গতকারণে ডাক্তার শশাঙ্ককে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ ব্যাপারে ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ২০২৩ সালের ১৩ আগস্ট কালিয়ায় যোগদানের পর থেকে হাসপাতালের উন্নয়নে কাজ করে যাচ্ছি। হাসপাতালে বিভিন্ন পরীক্ষাসমূহ চালু করাসহ সেবার মান বৃদ্ধিতে একটি মহল আমার ওপর ক্ষুদ্ধ হয়েছেন। ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ ব্যবসায়ী সমিতি এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে চাঁদা দাবি, রোগী কল্যাণ সমিতির ওষুধের বদলে টাকা গ্রহণ সংক্রান্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ডাক্তার শশাঙ্ক।কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সংশ্লিষ্টরা ভিত্তিহীন অভিযোগ করেছেন বলে জানান তিনি।

তবে, ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের আগের কর্মস্থল মাদারীপুরের শিবচর উপজেলায় থাকাকালীন নানা অনিয়মের ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এক রাতেই চার এলাকায় বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের...

৯৬-এর মতো আওয়ামী লীগ-জামায়াত দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রাশেদ খাঁন

১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে...

পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন সমর্থকেরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে...

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সর্বশেষ