
জহিরুল ইসলাম সুমন, কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন হাইওয়ে রোড সংলগ্ন ট্রাক হোটেল এর সামনে থেকে ৫০ টি গাঁজার রোল(ওজন ০১ কেজি গাঁজা) ও মাদক বিক্রয়লবদ্ধ নগদ ২,৩০০/- টাকা সহ ০২ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ ।
১২ ফেব্রুয়ারী রাত ০৪.৩০ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোহাম্মদ আলমগীর সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালোনা করে। গোপন সংবাদের ভিত্তিতে
চৌদ্দগ্রাম থানাধীন ০৩নং কালিকাপুর ইউপির ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া নামক স্হানে চট্টগ্রামমুখী লেনের হাইওয়ে ট্রাক হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৫০টি কাগজে মোড়ানো রোল করা গাঁজা(ওজন ০১ কেজি গাঁজা) এবং গাঁজা বিক্রির নগদ ২৩০০ টাকা সহ
আসামী জালাল উদ্দিন ও রবিউল হোসেন রবিন কে গ্রেফতার করে । গ্রেফতার কৃত . জালাল উদ্দিন প্রকাশ স্বপন (৩৫), কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ধনসুডা গ্রামের —কাজী সিরাজুল ইসলামের ছেলে।আর রবিউল হোসেন (২৩)একই থানার অলিপুর গ্রামের মো: ইউনুছের ছেলে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানার মামলা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) মামলা দায় করা হয় । চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ বলেন মাদক দ্রব্য উদ্বারে অভিযান চলমান থাকবে ।









