back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য নদভী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

kbctgbd
৯ ফেব্রুয়ারি ২০২৪ ৮:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তাঁর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকল চাকমা। তাদের বিরুদ্ধে ২ জানুয়ারি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম এ মোতালেব।

এম এ মোতালেবের অভিযোগ ছিল, ১ ডিসেম্বর বেলা তিনটায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী প্রচারণার সময় চুনতি মাদ্রাসার জন্য এক কোটি টাকার অনুদানের ঘোষণা দেন। পাশাপাশি ওই সমাবেশে তিনি একজন সমর্থকের ছেলেকে চাকরি দেওয়ার ঘোষণা দেন। অন্য এক সমাবেশে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তিনি বৃত্তি দেওয়ার ঘোষণা দেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকল চাকমা।

০৭ ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদের আদালতে মামলাটি করেন তিনি।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, আদালত মামলাটি গ্রহণ করে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার পরবর্তী শুনানির দিন ২৬ জুন।

উল্লেখ্য, ২ জানুয়ারি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম এ মোতালেব। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি নোটিশ দিলে ৪ জানুয়ারি হাজির হয়ে এর লিখিত ব্যাখ্যা দেন নদভী ও তাঁর স্ত্রী রিজিয়া রেজা। নির্বাচনী অনুসন্ধান কমিটি তাদের অনুসন্ধানে নদভী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পেয়ে তাঁদের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান।

এরপর গত ১১ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নদভী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়। এর প্রায় ২৭ দিন পর মামলা হলো।

এজাহারে বলা হয়, নথিপত্র পর্যালোচনা করে মামলা করতে কিছুটা দেরি হয়েছে। ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নদভী পরাজিত হন। তাঁকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন সমর্থকেরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে...

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

সর্বশেষ