
রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিজ্ঞ আদালতে বিচারাধী ৪ মাদক মামলার পলাতক আসামী এক মহিলাকে গ্রেফতার করল ৯এপিবিএন চট্টগ্রাম।
৭ ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৯আর্মড পুলিশ ব্যাটালিয়ন,চট্টগ্রাম এর
“ অপারেশন , ইন্টেলিজেন্স ও সাইবার টিম “ ইনচার্জ রনজিত বড়ুয়ার-র নেতৃত্বে এস আই আবুল কালাম , এস আই মোশারফ হোসেন ও এস আই শ্রীকান্ত সহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া নগরীর আকবরশাহ্ থানাধীন পাহাড়তলী স্ক্র্যাপ কলোনী হতে ৫০ লিটার চোলাই মদ সহ রাবেয়া আক্তার (৩৮) নামে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এক মহিলাকে আটক করা হয় ।
রাবেয়া ইতিপূর্বে মাদকসহ ৪ বার পুলিশের কাছে আটক হয়েছিল।জিজ্ঞাসাবাদে রাবেয়া জানায় , বিশ্ব ভালাবাসা দিবসে বেশী দামে বিক্রয় করার জন্য সে এ মদগুলো মজুদ করে রেখেছিল।
রাবেয়ার স্বামী শাহ আলম দীর্ঘদিন ধরে পলাতক । তার বাড়ি খাগড়াছড়ী জেলার মানিকছড়ি উপজেলার ডিজ্ঞাছড়াতে । বর্তমানে পাহাড়তলী রেলওয়ে স্ক্র্যাপ কলোনীতে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালাচ্ছিল ।
৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রাম এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি কামরুজ্জামান এর নির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
বিজ্ঞ আদালতে ৪ মাদক মামলার বিচারাধীন আসামী রাবেয়া-র বিরুদ্ধে সিএমপি আকবরশাহ্ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।









