back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা শাহপুর দরবার শরীফের বাৎসরিক উরস মুবারক অনুষ্ঠিত

kbctgbd
৭ ফেব্রুয়ারি ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

খন্দকার মহিবুল হক, কুমিল্লা প্রতিনিধিঃ

গত ৩ ফেব্রুয়ারী কুমিল্লা শাহপুর দরবার শরীফে গাউসে জামান হযরত নূরউদ্দীন আল্-ক্বাদেরী মারুফ হযরত বন্দীশাহ (রাঃ) ও শাহপুর দরবার শরীফের বড় হুজুর আলহাজ্ব অধ্যাপক শেখ শাহজাদা মুহাম্মদ পিয়ারা আল-কাদেরী (রাঃ) এর ৮ম বার্ষিক ওরশ শরীফ।

বাদ মাগরিব মিলাদ শরীফের মধ্য দিয়ে শুরু হয়ে বাদ ফজর আখেরী মুনাজাতের মধ্যদিয়ে উরসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

অনুষ্ঠানে দরবারের ভক্ত মুরিদান ছাড়াও ইসলামিক স্কলার ও আলেম উলামাগণ উপস্থিত হন।

শাহপুর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা ইয়াসির আহমদ সোবহানী আল ক্বাদেরীর সভাপতিত্বে ওরশ শরীফে তাকরির পেশ করেন আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী (মা.জি.আ.), পীর সাহেব, গাছতলা দরবার শরীফ, চাঁদপুর। মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আলক্বাদেরী (মা.জি.আ.) খলিফা দরবারে গাউছুল আযম বাগদাদ শরীফ। এছাড়াও তরুন ইসলামিক স্কলার সৈয়দ মুহাম্মদ হাসান আযহারি, সাবেক ভিপি, আল আযহার বিশ্ববিদ্যালয়, মিশর; মোহাম্মদ জয়নুল আবেদীন আলক্বাদেরী (মা.জি.আ) মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা,চট্টগ্রাম; মাওলানা আব্দুল মোস্তফা রাহিম আল আযহারী (মা.জি.আ) খতিব গাউছুল আযম জামে মসজিদ, ঢাকা।

ওরশ মোবারকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাইনুল হাসান লেহিন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি খাদেম মুহাম্মদ ফিরোজ আল মাইজভাণ্ডারী সহ ওলামায়ে আহলে সুন্নতগন উপস্থিত ছিলেন।

জানা যায়, কুমিল্লা গোমতী নদীর তীরে অবস্থিত শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহ সূফি শায়খুল কোররাহ আবদুস সোবহান আল-ক্বাদেরী (রা:) ১৯২১ সনে এখানে আস্তানায় আকদাস খানকায় সোবহানীয়া ক্বাদেরীয়া প্রতিষ্ঠা করেন এবং হজরত মাওলানা শাহ নুরুদ্দীন আল-ক্বাদেরী বন্দীশাহ (র.) ওরস মোবারক শাহপুর দরবার শরীফে পালন করে আসছেন।

এর ধারাবাহিকতায় চিরাচরিত প্রথা অনুযায়ী সম্পূর্ণ ইসলামী শরিয়ত সম্মত ভাবে মাঘ মাসের ৩য় শুক্রবারের পরের শনিবার শাহপুর দরবার শরীফের দুই রত্ন বড় হুজুর

আলহাজ্ব অধ্যাপক শেখ শাহজাদা মুহাম্মদ পিয়ারা আল-কাদেরী (রাঃ) ও মেঝ হুজুর শেখ শাহজাদা আহমদ পিয়ারা আল-কাদেরী (রাঃ) ওনাদের জীবদ্দশায় হযরত আবদুস সোবহান আল কাদেরী’র নির্ধারিত এই তারিখেই ওরশ শরীফ পালন করেছেন এবং এখনো দরবারের আওলাদগন পালন করে যাচ্ছেন।

রোববার বাদ ফজর আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহপুর দরবার শরীফের সভাপতি আলহাজ্ব শাহজাদা মাহবুব ইলাহ আল-কাদ্বেরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ