back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পড়ালেখার সামগ্রিক পরিবেশ তৈরি করতে হবে শিক্ষকদের মংসুইপ্রু চৌধুরী অপু

kbctgbd
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি প্রতিনিধি:

কলেজের শিক্ষকদেরই শিক্ষার্থীদের পড়ালেখার জন্য সামগ্রিক পরিবেশ তৈরি করতে হবে। মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বুধবার (৭ ফ্রেরুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমান উল্ল্যহ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, জেলা সদর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ দাস, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, সাংবাদিক ত্রিপনময় ত্রিপুরা প্রমূখ।

প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, নয় মাসব্যাপী রক্তক্ষয়ী এক সশস্ত্র মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র পেয়েছি। রক্তের বিনিময়ে পাওয়া

এ দেশকে এগিয়ে নিয়ে যেতে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে। সে জন্য আমাদের ছাত্রছাত্রীদের মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। সকল শিক্ষার্থী যেন কলেজমুখী হয় সে জন্য শিক্ষকদের পড়াশোনার সামগ্রিক পরিবেশ তৈরি করার আহবান জানান তিনি।

এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে কলেজের পাঠাগারের জন্য প্রয়োজনীয় ফার্নিচার ও ছাত্রছাত্রীদের বসার জন্য চেয়ার টেবিলসহ প্রয়োজনীয় সকল কিছুই প্রদানের আশ্বাস প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য নগদ একলক্ষ টাকা কলেজ অধ্যক্ষ মোঃ কামাল হোসেন মজুমদারের হাতে তুলে দেন তিনি। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবারও বিশ্বকাপ ফাইনাল!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০...

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সর্বশেষ