back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

kbctgbd
৭ ফেব্রুয়ারি ২০২৪ ৫:২৯ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু এর বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য। গত সোমবার (৫ফেব্রুয়ারি) জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যরা এ অভিযোগ দায়ের করেন। এনিয়ে গত কয়েক দিন যাবত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এতে করে স্থানীয় উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। সুনাম নষ্ট হচ্ছে সরকারের। ম্লান হচ্ছে প্রধানমন্ত্রীর গ্রামকে শহরে রূপান্তরিত করার মহতী উদ্যোগ।

অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, ইউনিয়ন পরিষদে সরকারি বরাদ্দকৃত, আধা-সরকারি (টিআর/কাবিকা) কাজে ১শতাংশ, অন্যান্য প্রকল্পের কাজ না করেও চেয়ারম্যান নিজে মনগড়া প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

এছাড়াও ইউপি সদস্যরা অভিযোগে উল্লেখ করেন, চেয়ারম্যান টিসিবির পুরো মালামাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে নিজে বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রি করেন এবং বাড়িতে নিয়ে যান। ইউপি সদস্যদের নিয়ে নিয়মিত মাসিক সভা করছেন না। ইউপি সদস্যরা অনিয়মের প্রতিবাদ করলে চেয়ারম্যান তাদের উপর ক্ষিপ্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ইউপি সদস্যদের অভিযোগ, ‘চেয়ারম্যানের অনিয়মে ইউপি সচিবও সহযোগিতা করছেন। তবে ইউপি সচিব তার উপর অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।’

ইউপি সদস্য মামুনুর রশীদ বলেন, ‘১ ফেব্রুয়ারি ইউনিয়নে টিসিবির মালামাল বিতরণ হচ্ছে শুনে আমি সহ অন্যান্য ইউপি সদস্যরা ইউনিয়নে উপস্থিত হয়ে দেখি পুরো মালামাল ডিলারের কাছে নেই। অবশিষ্ট মালামাল কোথায় চানতে চাইলে ডিলার বলেন, এগুলো চেয়ারম্যানের বিষয় আপনাদের জানার অধিকার নেই।

পরবর্তীতে বিষয়টি ইউপি সচিবকে অবগত করলে তিনি ইউনিয়নের অতিথি রুম থেকে ২ লিটার ওজনের ৩৬ বোতল সয়াবিন তেল, ২ কেজি ওজনের ৩৬ প্যাকেট ডাল ও কেজি ওজনের ৩৬ প্যাকেট চাল বের করে দেন।’

ডিলার বলেন, ‘ইউপি চেয়ারম্যান এ মালামাল অতিথি রুমে রেখেছেন।’

এবিষয়ে ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু বলেন, ‘আমার উপর আনিত অভিযোগ মিথ্যা।’

মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সলাম বলেন, ‘অভিযোগের বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন সমর্থকেরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে...

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

সর্বশেষ