
খন্দকার মহিবুল হক, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মিয়াবাজার এলাকায় ঘটনাটি ঘটে। রাতেই বিষয়টি নিশ্চিত করেছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসেন।
নিহতদের মধ্যে একজন হলেন- উপজেলার কাদৈর গ্রামের আবু তাহেরের ( আবুল মিস্ত্রি) স্ত্রী সকিনা বেগম (৬০)।
ওসি জানান, দুইজন মহিলা মিয়াবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী তিশা পরিবহনের বাস চাপা দিলে ঘটনাস্থলে সকিনা বেগম নিহত হয়। আরেকজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া সময় মারা যায়। আমরা গাড়িটি আটক করেছি। আইনগত ভাবে সকল ব্যবস্থা গ্রহণ করবো।









