back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতির ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

kbctgbd
৪ ফেব্রুয়ারি ২০২৪ ৬:০২ পূর্বাহ্ণ

দিদারুল আলম সুবর্নচর( উপজেলা) নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার সুবর্ণচরে রামগতির ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বন্দোবস্ত দেয়ার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অসহায় ভূমিহীন ও ভুক্তভোগী পরিবার।

বিভিন্ন সময় প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ করেও এর কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

০৩ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৩টায় সুবর্ণচর উপজেলা চর জুবলী ইউনিয়নের নতুন বাজারে ভূমিহীনদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা এতে অংশ গ্রহণ করে।

মানববন্ধনে ভূমিহীনরা অভিযোগ করে বলেন, লক্ষীপুর জেলার রামগতি উপজেলা সংলগ্ন সুবর্নচরের ৫০ একর সরকারী খাসজমি কাগজ পত্র করে ভূমিহীনগন নথি সীজন পূর্বক ঘরবাড়ী নির্মান করে বসবাস করিয়া আসিতেছে ভূমিহীনদের দাবী দীর্ঘদিন তাদের দখলে থাকা,জায়গা জমি প্বার্শবতী লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বাদশা ডাকাত,ফরিদ মেম্বার,বাবর শিকদার,মোঃ দিদার,মাকছুদ,সাদ্দামসহ, ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী গত এক সপ্তাহ থেকে সুবর্ণচরে প্রবেশ করে দেশীয় অস্র সস্রে সর্জিত হয়ে নিরিহ ভূমিহীনদের বাড়ীঘর দখল করার চেষ্টা করে লুটপাট করে আসছে। এ বিষয়ে ভূমিহীনগন,উপজেলা সহকারী কমিশনার ভূমি উপজেলা প্রশাসন কে ও চরজব্বর থানা কে অবহিত করে ও কোন প্রতিকার পাচ্ছে না বলে জানান।লক্ষীপুরের ভূমি দস্যুরা অবৈধভাবে সুবর্ণচরে প্রবেশ করে কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে ও তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ভূমিহীনদের বাড়ী ঘর, ডোবা, নালা, খাল বিল ও ভূমিহীনদের দীর্ঘ দিনের দখলীয় জায়গা অবৈধ ভাবে দখল করার চষ্টা চালিয়ে আসছে।।

ভূমিহীন ক্ষতিগ্রস্থরা বলেন, আমরা ২০০২/২০০৫ সালে সরকারি জায়গায় বসবাস শুরু করি, পরবর্তীতে ২০০৫/২০০৬ সালে সিডিএসপি মাঠ জরিপে দখল প্রমাণিত হওয়ায় ভুমিহীন ৫০টি পরিবারকে টোকেন স্লিপ প্রদান করে কিন্তু ভুমিহীনদের নামে খতিয়ান হওয়ার পূর্বেই রামপতি ভূমিদূস্যুদের হামলা দখল দারিত্বের কারণে আমরা ভূমিহীনরা মাথা গোঁজার শেষ ঠাঁই টুকু নিয়ে দিশেহারা হয়ে পড়ি।

তখন থেকেই আমরা বিভিন্ন মহলে অভিযোগ করি এবং এসব অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ সম্মেলন, প্রতিবাদ সমাবেশ করে ও কোন পতিকার পাইনি।ভূমিদস্যুরা আমাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। এতে আমরা উচ্ছেদ আতংকে ভূগছি। ভূমিদস্যুরা এ পর্যন্ত ৩০ পরিবারের প্রায় ৪০ একর ভূমি দখল করার জন্য প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছে।

ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা ও উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ভূক্তিভোগীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী,নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপার, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, ভুমি কর্মকর্তা এবং চরজব্বার থানাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা মোঃ ইসমাইল, মাকছুদ আহম্মদ,জুলেখা আক্তার,মোঃ হোসেন,গোলাম ছারওয়ার, ফাতেমা আক্তার, মফিজুর রহমান,ভূমিহীন নেত্রী ইয়ানুর বেগমসহ,ভুক্তভোগী আরো অনেকে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

আর মাত্র কয়েক দিন; ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী!

৬৬ বছর আগে করা এক ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও শুরু...

সর্বশেষ