মহেশখালী কলেজের সাবেক শিক্ষকের রহস্য জনক মৃত্যু

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 

মহেশখালীর পৌরসভায় শাকের উল্লাহ নামের এক প্রাক্তন কলেজ শিক্ষক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

৩ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩ টায় পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড মধুয়ার ডেইল এলাকায় কলেজ শিক্ষক শাকের উল্লাহ নিজ রুমে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যাকারি কলেজ শিক্ষক স্হানীয় মৃত বাদশা মিয়ার ছেলে। জানা সকাল ১০ টায় মায়ের সাথে ভাত খেয়ে নিজ রুমে অবস্থান করছিলেন ঐ কলেজ শিক্ষক, কিন্তু দুপুর গড়িয়ে বিকাল ৩ টা পর্যন্ত তার কোন সাড়া শব্দ না পেয়ে তার মা তাকে ডাকাডাকি করতে থাকেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকার কারনে রুমের পিছনের দরজা ভেঙে তালাবদ্ধ রুমে গলায় গামছা পেছানো অবস্হায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার স্বজনেরা।

 

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায় মহেশখালী কলেজের শিক্ষক থাকাকালীন অবস্থায় এক ছাত্রীকে বিয়ের বিষয় নিয়ে কলেজ থেকে চাকরিচ্যুত হন তিনি! পরে ঐ ছাত্রীকে বিয়ে করে তাদের সেই সংসার বেশি দিন স্হায়ী হয়নি। তাদের দাম্পত্য কলহ স্হানীয় বিচারের গন্ডি পেরিয়ে আদালত পর্যন্ত গড়ায়। আদালতের বিচারে কিছুদিন কারাভোগ করেও এসেছিলেন তিনি।

 

আত্মহত্যাকারী কলেজ শিক্ষকের বড় ভাই মোহাম্মদ জাফর বলেন আমার ভাইটি কলেজে থাকাকালীন ছাত্রীকে বিয়ের বিষয় নিয়ে চাকরিচ্যুত হয়ে পরে তার স্ত্রীর সাথে নানা ঝামেলা এবং পরে জেল কেটে এসে মানসিক বিষন্নতায় ভুগছিলেন। মাঝে মাঝে তার আচরণ অসংলগ্ন মনে হত। কিন্তু আজকে এই আত্মহত্যার ঘটনাটা ঘটিয়েছে।

 

এদিকে একটি সুত্র থেকে জানা যায়, গত দুই তিন আগে ভাইদের বিরুদ্ধে মহেশখালী থানায় আত্মহত্যা কারী কলেজ শিক্ষক একটি অভিযোগ করেছিল এবং সেটা মিমাংসাও হয়েছিল। আত্মহত্যাকারী শিক্ষকর মৃতদেহ সুরতহাল রিপোর্ট শেষে সন্ধ্যা সাতটায় ময়না তদন্তের জন্য নৌ পথে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। বিষন্নতায় ভোগা এই কলেজ শিক্ষকের রহস্যঘেরা আত্মহত্যা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়