রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লায়লা হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরীকে সভাপতি ও চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটিতে যথাক্রমে ফরিদ আহমদ কোম্পানীকে সিনিয়র সহ-সভাপতি, বশির আহাম্মদ,মোঃ শাহ আলম কোং,নুরুল আলম কোম্পানী,মোহাম্মদ আয়ুব মেম্বার,মোহাম্মদ জামাল কোং,মোহাম্মদ হারেছ কোম্পানীকে সহ-সভাপতি শামশুল আলম কোম্পানীকে সহ-সাধারণ সম্পাদক করা হয়। মোঃ জাহাঙ্গীর আলম কোম্পানীকে অর্থ-সম্পাদক ,মোঃ খোরশেদ আলমকে সাংগঠনিক সম্পাদক,সম্মানিত সদস্য হলেন নুরুল কবির,মোহাম্মদ আবু তাহের কোং,নুরুল ইসলাম সিকদার,মোঃ লেয়াকত মেম্বার,মোঃ দেরাছ মেম্বার প্রমুখ।


