back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সাইবার নিরাপত্তা ও ইভটিজিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

kbctgbd
২ ফেব্রুয়ারি ২০২৪ ৯:৪২ পূর্বাহ্ণ

মোহাম্মদ কেফায়েত উল্লাহ (খাগড়াছড়ি থেকে) :

খাগড়াছড়ি পার্বত্য জেলা জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ইভটিজিং বিষয়ক সচেতনতামূলক এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেল ৩ টার দিকে “সচেতন রই- সাইবার স্মার্ট হই” স্লোগানে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)। কর্মশালাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোঃ জসীম উদ্দিন।

কর্মশালায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু চাকমা ও সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা। এসময় তারা জানান, ছাত্রীরা বিদ্যালয়ের আসার পথে শ্লীলতাহানি ও ইভটিজিংসহ সাইবার ক্রাইমের শিকার হয় বলে প্রায়শই শিক্ষার্থীরা অভিযোগ করে। বিদ্যালয়ের আসার পথ ‘বিয়াম ল্যাবরেটরী স্কুল মোড়, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরার বাড়ির সড়কস্থ মোড় এবং বিদ্যুৎ অফিস রোড শ্লীলতাহানির ঝুঁকিপূর্ণ এলাকা। সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন শিক্ষকদ্বয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আমার কোন মেয়ে নেই, আজ থেকে এ বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীই আমার মেয়ে। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে পুলিশ সুপারের মেয়ে বলে পরিচয় দিতে আহবান জানান তিনি।

পুলিশ সুপার মুক্তা ধর আরও বলেন, অনুমতি ছাড়া আমার মেয়ের ছবি তুললে, ইভটিজিংসহ অন্যকোন হয়রানির শিকার হলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় যেসব স্থানে মেয়েদের উত্ত্যক্ত করা হয় মর্মে অভিযোগ করা হয়েছে, সেসব স্থানে শিক্ষার্থীরা বিদ্যালয়ের আসার সময় এবং ছুটির সময় পুলিশের মোবাইল টিম রাখার জন্য সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিকে তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তফিকুল আলম, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর হাসানসহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সদর থানার পুলিশের কর্মকর্তাবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবারও বিশ্বকাপ ফাইনাল!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০...

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সর্বশেষ