back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ১ লাখ ১৬ হাজার ২৪৯ জন বিদ্যুৎ গ্রাহক প্রি-পেমেন্ট মিটারের আওতায় আসছেন

kbctgbd
২৮ জানুয়ারি ২০২৪ ৩:৫৮ পূর্বাহ্ণ

আবুল কাশেম রুমন,সিলেট:

সিলেট নগরীতে গত কয়েক মাস থেকে ব্যাপক আলোচনা ও সমালোচানর ঝড় উঠে বিদ্যুত ও গ্যাসের প্রিপেমেন্ট মিটার নিয়ে। সেই প্রকল্পগুলো কাজ ইতোমধ্যে নগরীর অধিকাংশ বাসা বাড়িতে প্রয়োগ করা হয়েছে। এবার সিলেট নগরীসহ ও আশপাশের আরো ১ লাখ ১৬ হাজার ২৪৯ জন বিদ্যুৎ গ্রাহক প্রি-পেমেন্ট মিটারের আওতায় নিয়ে আসা হয়েছে। ফেব্রুয়ারী মাসের শেষ দিকে এ সব মিটার স্থাপনের কার্যক্রম শুরু হবে। স্মার্ট প্রিপেইড মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন অব বিপিডিবি এ কার্যক্রম বাস্তবায়ন করবে। চলতি বছরের মধ্যে বিনামূল্যে গ্রাহকদের মিটার পরিবর্তনের কাজ সম্পন্ন হবে। প্রকল্প পরিচালক মো. মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রি- পেমেন্ট মিটার স্থাপনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, বিদ্যুতের অপচয় রোধ এবং এর শতভাগ ব্যবহার নিশ্চিত করা। সরকার পর্যায়ক্রমে দেশের সকল বিদ্যুৎ গ্রাহককে প্রি-পেমেন্ট মিটারের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। এ ধারাবাহিকতায় ২০০৫ এবং ২০০৯ সালে সিলেট নগরীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর গ্রাহকদের প্রি- পেমেন্ট মিটারের আওতায় আনা হয়। তবে, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ৩ এবং ৪ এর বাইরে ছিল।

এ বিষয়টিকে মাথায় রেখে বিদ্যুতের ওই তিনটি বিতরণ বিভাগকে সামনে আনা হয়। সে অনুযায়ী বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর ৬৩ হাজার ৩১৩, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ৩৫ হাজার ৯৭৫ এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর ১৬ হাজার ৯৬১ জন গ্রাহকের মিটার পরিবর্তনের সিদ্ধান্ত হয়। প্রকল্প পরিচালক মো. মোজাহারুল ইসলাম জানান, পরবর্তী ধাপে এ প্রক্রিয়া আরো সম্প্রসারিত করা হবে।

বিউবো সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ২০১৮ সালে সিলেট অঞ্চলের আরো কয়েকটি ইলেকট্রিক সাপ্লাই(বিদ্যুৎ সঞ্চালন) লাইন প্রি-পেমেন্ট মিটারের আওতায় আনার সম্ভাব্যতা যাচাই হয়েছে। এর মধ্যে রয়েছে সিলেটের জৈন্তাপুর, সুনামগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, ছাতক, হবিগঞ্জ, কুলাউড়া এবং মৌলভীবাজার। এর মধ্যে কয়েকটিতে প্রি- পেমেন্ট মিটার সংযোজন হয়েছে।

বিউবো বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দার জানান, সবচেয়ে বেশী গ্রাহক তার আওতাধীন এলাকায় প্রি- পেমেন্ট মিটারে অন্তর্ভুক্ত হচ্ছেন। এতে গ্রাহক সেবার বিষয়টি আরো গতিশীল হবে বলে মনে করেন তিনি।

বিউবো বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন জানান, বিতরণ বিভাগ-২ এর আওতাভুক্ত প্রায় ৯৫ ভাগ গ্রাহক প্রি- পেমেন্ট মিটারে বিদ্যুৎ সেবা গ্রহণ করছেন।

বিউবো বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার জানান, প্রি-পেমেন্ট মিটার ব্যবহার নিয়ে মানুষের মাঝে আগ্রহ রয়েছে। বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন জগন্নাথপুরের অধিকাংশ গ্রাহক ইতোমধ্যে প্রি- পেমেন্ট মিটার ব্যবহার করছেন বলেও জানান তিনি।

বিউবো বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, বিতরণ বিভাগ-৪ এর আওতায় প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছেন। অর্ধেক অংশ প্রি-পেমেন্ট মিটারের আওতায় এলে সেবার পরিধি আরো বিস্তৃত হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

আর মাত্র কয়েক দিন; ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী!

৬৬ বছর আগে করা এক ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও শুরু...

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক...

সর্বশেষ