back to top

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউ পি ডি এফের ৪ নেতা নিহত

kbctgbd
১২ ডিসেম্বর ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিল কারবারি পাড়ায় প্রতিপক্ষের গুলিতে পিসিপি’র সাবেক সভাপতি বিপুল চাকমাসহ চারজন হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় আরো তিন জন নিখোঁজ রয়েছেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। গতকাল ১১ ডিসেম্বর আনুমানিক রাত ১০ দিকে পানছড়ি উপজেলার লোগং ইউনিয়নের দুর্গম অনিল কার্বারি পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য মতে নিহতদের মধ্যে পিসিপি’র সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা (২৮), গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি লিটন চাকমা (২৯) ও ইউপিডিএফ সদস্য রহিনসা ত্রিপুরা।

এ ঘটনায় আরো নিখোঁজ রয়েছেন ইউপিডিএফ সংগঠক নীতি দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরা।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সাংগঠনিক কাজের জন্য বিপুল চাকমাসহ উক্ত ৭ জন নেতা-কর্মী গতকাল লোগাং ইউনিয়নের ওই এলাকায় যান। তারা রাতে অনিল পাড়া গ্রামে এক বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় রাত আনুমানিক ১০ টা থেকে ১১টার মধ্যে একটি সশস্ত্র দল ওই বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারিরা একে একে বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রহিনসা ত্রিপুরাকে গুলি করে হত্যা করে। হত্যার ঘটনা নিশ্চিত করে হামলাকারীরা সেখান থেকে চলে যায়।

এ ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে নীতি দত্ত চাকমা ও হরি কমলকে হামলাকারীরা অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। আজ সকালে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবুল বাশারের শুনানির আগে আদালত বর্জন ২ শতাধিক আইনজীবীর

ঢাকার আদালতে সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল বাশারের একটি মামলার...

বিদেশি সম্পদ ও অর্থপাচারের অভিযোগে স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য তলব

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

অফিসে উপস্থিতি ফাঁকি ঠেকাতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ও যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে...

হাফেজদের সংবর্ধনা দিয়ে মেধার স্বীকৃতির বার্তা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা...

পিস্তল-গুলি-ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ৫৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সর্বশেষ