back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আশিয়ান সিটি প্রকল্পের কাজে বাধানেই আর

kbctgbd
২২ নভেম্বর ২০২৩ ১:২০ অপরাহ্ণ

সিনিয়র সংবাদদাতাঃযারা হায়াৎ

রাজধানীর উত্তরা ও বিমানবন্দর-সংলগ্ন দক্ষিণখানে আশিয়ান সিটি প্রকল্পের কার্যক্রম চলতে বাধা নেই বলে রায় দিয়েছেন সবোর্চ্চ আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।

রায়ের মধ্য দিয়ে ১১ বছরের আইনি লড়াই শেষ হলো ভুক্তভোগীদের, যারা জমি কিনেও বাড়ি বানাতে পারেননি এতদিন।পটভূমি:
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়া ২০০৬ সালে উত্তরার দক্ষিণখান এলাকায় আশিয়ান সিটি প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে—এমন দাবি করে আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) আটটি সংগঠন ২০১২ সালে হাইকোর্টে রিট করে। চূড়ান্ত শুনানি শেষে ২০১৪ সালের ১৬ জানুয়ারি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতে প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে হাইকোর্টে আবেদন করে আশিয়ান সিটি কর্তৃপক্ষ। ২০১৬ সালের ১৬ আগস্ট হাইকোর্ট রিভিউ মঞ্জুর করে প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল করেন। এই রায়ের রিট আবেদনকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। আপিল বিভাগ ২০১৭ সালের ৭ আগস্ট লিভ মঞ্জুর করেন। একই সঙ্গে হাইকোর্টের দেওয়া রিভিউয়ের রায় স্থগিত করেন। এ ছাড়া আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আশিয়ান সিটি প্রকল্পের সব ধরনের কার্যক্রমে স্থগিতাদেশ দেওয়া হয়। ২০১৭ সালে পৃথক আপিল করে রিট আবেদনকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষ। আপিলের ওপর গত ৩১ অক্টোবর শুনানি শুরু হয়। গত ৭ নভেম্বর শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

দীর্ঘ ১১ বছরের আইনি লড়াই শেষে নিজেদের পক্ষে রায় পেলো আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ