back to top

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাওয়াত কার্ড অর্ডার করে ফেরার পথে অপহরণকারীদের কবলে যুবক

kbctgbd
২১ নভেম্বর ২০২৩ ১:১৭ অপরাহ্ণ

রবিউল রামু উপজেলা প্রতিনিধি :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে তারেকুর রহমান (২৩) নামে যুবক অপহরণের শিকার হয়েছেন। বর্তমানে মুঠোফোনে মুক্তিপণের জন্য হুমকি দেয়া হচ্ছে পরিবারকে। সোমবার (২০ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঈদগড়-ঈদগাঁও সড়কের ঈদগড় পানেরছড়া ঢালায় এই ঘটনা ঘটে। তারেক ঈদগড়ের ধুমছকাটার মো. ওসমানের ছেলে।

ঈদগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে তারেক তার টমটম অটোরিকশা নিয়ে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন শহিদুল ইসলাম, জাহেদ ও আব্দুল খালেক নামে আরও তিন যুবক। পথিমধ্যে পানেরছড়া ঢালায় অপহরণকারীদের কবলে পড়ে তারা।

তিনি জানান, অপহরণকারীরা আব্দুল খালেক ও জাহেদকে ছেড়ে দিলেও তারেক ও শহিদুলকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়। পরে ভোরে পাহাড়ের এক আস্তানা থেকে অন্য আস্তানায় নিয়ে যাওয়ার সময় অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসে শহিদুল। বর্তমানে তারেকের পরিবারের কাছে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। অপহৃত তারেক স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলমের বোনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার তারেকের বিয়ের দিন ধার্য করা হয়েছে। বিয়ের দাওয়াপত্র অর্ডার করতে বন্ধু শহিদুলকে নিয়ে ঈদগাঁও বাজারে গিয়েছিলেন তিনি। পরে ফেরার পথে ধুমছকাটা এলাকার আরও দুই যাত্রী উঠে তার গাড়িতে। তবে অপহরণকারীরা তারেক ও তার বন্ধু শহিদুলকে নিয়ে গেলেও অন্য দুইজনকে ছেড়ে দেয়।

ইউপি সদস্য খোরশেদ আলম জানান, শহিদুল পালিয়ে আসলেও তার মুঠোফোন অপহরণকারীদের কাছে। সেই নম্বর থেকে ফোন করে তারেকের মা হোসনে আরার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। তারেকের পরিবার অত্যন্ত দরিদ্র। তাদের পক্ষে মুক্তিপণ দেয়া সম্ভব নয় জানিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনার পর খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে মুক্তিপণ দাবির বিষয়টি তারা জানেন না বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক...

বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত...

একসঙ্গে হাজারো ই-মেইল মুছবেন যেভাবে

ডিজিটাল যুগে ব্যক্তিগত ও অফিসের কাজে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা...

১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়ার সুযোগ

নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই...

বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ফাইনালে থাকছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ...

সর্বশেষ