back to top

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য পদত্যাগ করেছেন চৌদ্দগ্রাম উপজেলার চেয়ারম্যান- হাসান  

kbctgbd
২১ নভেম্বর ২০২৩ ৫:২৫ পূর্বাহ্ণ

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা জেলা প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান।

সোমবার বিকেলে উপজেলা চেয়ারম্যান সংবাদকর্মীদের নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী জাতীয় সংসদের নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী। রোববার তিনি আ’লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ কারণে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে আবদুস সোবহান ভুঁইয়া হাসান সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো লিখিতভাবে আমার কাছে কোন কাগজপত্র আসেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুস সোবহান ভুঁইয়া হাসান ২০১৪ সাল থেকে টানা তিন বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি ২০০৩ সাল থেকে উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা-১১ আসনে বর্তমান সংসদ সদস্য হিসেবে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তিনিও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মুজিবুল হক ও আবদুস সোবহান ভুঁইয়া হাসান ছাড়াও আ’লীগের দলীয় মনোনয়পত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র মিজানুর রহমান, এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম ও বজলুর রশীদ ভুলু। কুমিল্লা জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, ‘চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের একটি পদত্যাগ পত্র পেয়েছি’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক...

বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত...

একসঙ্গে হাজারো ই-মেইল মুছবেন যেভাবে

ডিজিটাল যুগে ব্যক্তিগত ও অফিসের কাজে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা...

১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়ার সুযোগ

নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই...

বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ফাইনালে থাকছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ...

সর্বশেষ