জহিরুল ইসলাম সুমন কুমিল্লা :
চলমান মাদক অভিযানে আজ ২০ নভেম্বর তারিখ সকাল ০৭.৪৫ মিনিটের সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/ নাজমুল শাকিব তার সঙ্গী ফোর্স নিয়ে কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ০৫নং ওয়ার্ড এর মোগলটুলি চৌমুহনীর উত্তর পার্শ্বে সিটি কর্পোরেশনের পানির ফোয়ারার দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ৬০ লিটার চোলাই মদ সহ মোঃ অপু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ।কোতয়ালী মডেল থানা সুত্রে জানা যায় আটককৃত মাদক ব্যবসায়ী অপু কোতয়ালী থানার টিক্কারচর এলাকার আবুল কাশেমের ছেলে।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মাদক দ্রব্য আইন ২০১৮ এ মামলা করা হয়। মামলা নং-৫৭, তারিখ-২০ নভেম্বর, ২০২৩;।


