back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি করার দ্বন্দ্বে মাদরাসার মুহতামিম আটক

kbctgbd
১৯ নভেম্বর ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

মানিকগঞ্জ আঞ্চিক প্রতিনিধি: আওয়ামীলীগের দু’ গ্রুপ মমতাজ বেগম এমপি ও আরেক মনোয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু গ্রুপের কোন্দল ক্রমশ চরম আকার ধারণ করছে। একটি ওয়াজ মাহফিলে টুলুকে প্রধান অতিথি করায় মমতাজ গ্রুপের আপত্তির মুখে পড়েন মাদরাসার মুহতামিম।

ওয়াজ মাহফিলের আগের দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চরনয়াডাঙ্গী- কিটিংচর জমিরিয়া সিদ্দিকিয়া হায়েত আলী মাদরাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওঃ মুফতী মহিউদ্দিন কাসেমীকে (৪৩) থানা পুলিশ তার বাড়ি দেওলী থেকে আটক করে থানায় আনেন। টানা ১৪ ঘন্টা আটক থাকার পর আজ রবিববার দুপুরে মুচলেকায় থানা থেকে ছাড়া পান ওই মুহতামিম।
ভুক্তভোগী মুহতামিম জয়মন্টপ ইউনিয়নের দেওলী গ্রামের মৃত আজু খাঁর পুত্র ও ৬ সন্তানের জনক। তিনি অভিযোগ করে বলেন, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে থানার এসআই কামরুল পুলিশ নিয়ে আমার বাড়ি থেকে থানায় নিয়ে আটক করে রাখেন। দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি করায় এমপি মমতাজ গ্রুপ ক্ষুব্ধ হন। যে কারণে তিনি এমন পরিস্থিতির শিকার হন বলেও জানান তিনি। মুহতামিমের চাচাতো ভাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম বলেন, আমি মুচলেকায় স্বাক্ষর করে থানা থেকে ছাড়িয়ে এনেছি। তবে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
মাদরাসা কমিটির সভাপতি কাজী মোঃ আইয়ূব হোসেন প্রধান অতিথি করা ও আমাদের মধ্যে দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম তার ফেসবুকে ‘‘চরনয়াডাঙ্গী কিটিংচর জামিয়া মাদ্রাসা ও এতিমখানার ওয়াজ ও দোয়া মাহফিল নিয়ে মরণ যন্ত্রণা শুরু হয়েছে’’ উল্লেখ করে স্ট্যাটাস দেন। এ প্রসঙ্গে আরেক যুগ্ন সাধারণ সম্পাদক ও জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ওয়াজ মাহফিল নিয়ে দু’গ্রুপের মধ্যে আইন শৃংখলা অবনতি হওয়ার একটা সম্ভাবনা ছিল। যে জন্য মুহতামিমকে থানা আনা হয়েছিল। পরবর্তীতে সমঝোতা হওয়ায় মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

বার্তা-প্রেরক
মো. সাইফুল ইসলাম তানভীর,
সিংগাইর মানিকগঞ্জ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ