মৌলিক অধিকার নিশ্চিতকল্পে কাজ করছে আন-নূর ফাউন্ডেশন

 

তাজুল ইসলাম, চট্টগ্রাম:

জয় বাংলা ইয়্যুথ এওয়ার্ড প্রাপ্ত চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলোর ২০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে শিক্ষা, সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় আন-নূর ফাউন্ডেশনকে ‘সামাজিক সংগঠন সম্মাননা’ স্বারক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ০৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র, জহুরুল ইসলাম জহুর। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নূর হোসন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, পূর্বাশার আলোর প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান আতিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

“সামাজিক সংগঠন সম্মাননা” অনুষ্ঠানে অংশ নিয়ে আন-নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ বলেন, “এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমাদের চলমান সামাজিক ও মানবিক কার্জক্রমকে আরো বেগবান করবে বলে আশাবাদী। শিক্ষা ক্ষেত্রে ঝরে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকল্পে কাজ করে যাওয়া একটি সংগঠন আন-নূর ফাউন্ডেশন। যেটা কিছু স্বপ্নবাজ মেধাবী শিক্ষার্থী যারা এ দেশ, এ সমাজ নিয়ে ভাবে তাদের নিয়ে পরিচালিত হয়। করোনাকালে মানবিক সাহায্যসহ আমাদের বিশেষ কর্মসূচীগুলোর মধ্যে একটি অন্যন্য কর্মসূচি হলো “সবার সাথে কুরবানি”। এছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের মতো কর্মসূচি আমরা প্রতিবছর পালন করে আসছি।”

সম্মাননা স্বারক গ্রহণকালে আন-নূর ফাউন্ডেশনের হয়ে আরো উপস্থিত ছিলেন, আন-নূর ফাউন্ডেশনের, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সাইমন, সাংগঠনিক সম্পাদক কাজী ইমদাদ, ধর্ম বিষয়ক সম্পাদক রিদুয়ান আলম, সাহিত্য সম্পাদক সাগর আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক রিদুয়ানুল হক, সদস্য সাঈদ আল জাবের, তৌসিফ প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়