back to top

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২৩

kbctgbd
৫ নভেম্বর ২০২৩ ৭:৫০ পূর্বাহ্ণ

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা কমিটি, ঠাকুরগাঁও এর আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। প্রথমে কমিউনিটি পুলিশিং শ্লোগান সম্বলিত রঙ বেরঙের বেলুন এবং ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি) ।

পরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। সুসজ্জিত মোটর শোভাযাত্রা ও মনোমুগ্ধকর ব্যান্ড পার্টির তালে তালে র‍্যালিটি পুলিশ সুপার কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে (বি,ডি হল) গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে (বি,ডি, হল)এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে। এছাড়াও সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

এসময় র‍্যালিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশ নেয়।

ইউএসডিওর নির্বাহী পরিচালক, ড. মুহাম্মদ শহীদ উদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও-১ সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।

বক্তারা বলেন,পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।’ বক্তারা সমাজ কে অপরাধ মুক্ত রাখতে পুলিশ-জনতা সকলকে একযোগে কাজ করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহবান জানান। চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারিত্ব বেড়েছে। সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এসময় বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, মুখ্য আলোচক ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বিশেষ অতিথি ঠাকুরগাঁও পি,বি,আই’র পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নাসির উদ্দিন যুবায়ের, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, সাধারন সম্পাদক দীপক কুমার রায়,জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব রেজওয়ানুল হক বিপ্লব, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১০ বিল পাসে পর্দা নামল বাজেট অধিবেশনের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

দেশের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা কর্মসূচির...

সেমিফাইনালে হারতেই ফ্রান্সে অস্থিরতা, গ্রেফতার ১৬২

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরে...

নিখোঁজের ১২ দিন পর ঝোপে মিলল বৃদ্ধের কঙ্কাল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর বাড়ির...

সর্বশেষ