চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ বছর পর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্ম-কর্মের সুযোগ করে দিয়েছেন। ধর্মীয় শিক্ষা প্রসারে মাদ্রাসা গুলোতে দিয়েছেন নতুন নতুন নান্দনিক ভবন।
তিনি আরও বলেন, জমিদার ও পীরের ছেলে এমপি হয়ে জনগণকে ঠকিয়েছে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই বলে ভোট নিয়ে তারা এমপি নির্বাচিত হয়ে চৌদ্দগ্রাম মানুষ কে ফাঁকি দিয়েছে। কৃষকের সন্তান মুজিবুল হক এমপি হয়ে জনগণকে ঠকায়নি। চৌদ্দগ্রামের সকল উন্নয়ন আওয়ামী লীগের আমলেই হয়েছে।
তিনি শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত মাদ্রাসা শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিরাইশ মাদ্রাসার সুপার মাওলানা আনম নোমান এর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরমেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, ইসহাক খাঁন, সাংবাদিক মাহামুদুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজি, জাকির হোসেন ভুইয়া, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক জি এমজাহিদ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মাহাফুজ আলম, জাফর ইকবাল, নায়মুর রহমান মজুমদার মাছুম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হোসেন মুরাদ, কামরুল আলম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ খোকন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা একেএম শামসুদ্দিন, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, ফয়জুন্নেছা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আহসান উল্যাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অলি উল্যাহ, মাওলানা একেএম ইউসুফ, ভুলকরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, বসন্তপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, গাছবাড়িয়া মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম গাউস, গুনবতী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়া ভূঁইয়া, ছুপুয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদ উল্যাহ, খিরনশাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান ও কাশিনগর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আয়াত উল্যাহ প্রমুখ।


