
মোঃ এমরান,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্দ্যেগে বিএনপি জামাতের হরতাল ও অবরোধ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ লোহাগাড়া যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। যুবলীগ আহবায়ক মোঃ জহির উদ্দিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবদুল হান্নান ফারুক, মোঃ আদেল সহ যুবলীগ, ছাত্র লীগ এবং অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি জামাতের জায়গা লোহাগাড়া মাটিতে ঠাই হবেনা। লোহাগাড়া যুবলীগ যে কোন পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।লোহাগাড়ার মাটিতে হরতাল, অবরোধ, সন্রাস, নৈরাজ্য করে পার পাবেনা।আমরা আওয়ামী যুবলীগ সবসময় সাধারণ মানুষের পাশে আছি।









