back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ঘাড়ে ১১ হাজার কোটি ডলারের ঋণ

নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের বৈদেশিক ঋণের বোঝা ক্রমেই বাড়ছে। এক দশকের ব্যবধানে দেশের মোট বিদেশি ঋণ প্রায় তিন গুণে পৌঁছেছে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি মার্কিন ডলারে। জনসংখ্যার হিসাবে দেশের নাগরিকপ্রতি এই ঋণের গড় পরিমাণ প্রায় ৬৪৬ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ হাজার ৭৫০ টাকা।

বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬’-এ উঠে এসেছে বাংলাদেশের বৈদেশিক ঋণের এই চিত্র। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে দেশের মোট বিদেশি ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৭ কোটি ডলার। ২০২৫ সালের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি ডলারে। অর্থাৎ ১০ বছরের ব্যবধানে ঋণের পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ। ১২৫ টাকা ডলার বিনিময় হার ধরলে বর্তমান ঋণের পরিমাণ প্রায় ১৪ লাখ ১৮ হাজার কোটি টাকা।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার ভিত্তিতে মোট ঋণকে ভাগ করে মাথাপিছু ৬৪৬ ডলারের হিসাব করা হয়েছে। তবে এই অঙ্ক প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত ঋণ নয়; বরং দেশের সামগ্রিক বৈদেশিক ঋণের গড় হিসাব।

বিশ্বব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশের বৈদেশিক ঋণের বড় অংশ এসেছে বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ এসব প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের মোট ঋণ রয়েছে ৫ হাজার ১১৪ কোটি ডলার। এর মধ্যে বিশ্বব্যাংকের কাছে বকেয়া ২ হাজার ২৬৩ কোটি এবং এডিবির কাছে ১ হাজার ৭৫১ কোটি ডলার।

এ ছাড়া জাপান, চীন, ভারত ও রাশিয়ার মতো দ্বিপক্ষীয় ঋণদাতা দেশগুলোর কাছে বাংলাদেশের ঋণ রয়েছে ৩ হাজার ২৬৪ কোটি ডলার। সরকারি ঋণের পাশাপাশি বেসরকারি খাতেও বিদেশি ঋণের পরিমাণ প্রায় ১ হাজার কোটি ডলার। অন্যদিকে স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ রয়েছে প্রায় দেড় হাজার কোটি ডলার।

ঋণের পরিমাণ বাড়লেও পরিশোধ সক্ষমতার কিছু সূচকে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে সহনীয় বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জাতীয় আয়ের তুলনায় বৈদেশিক ঋণের অনুপাত দাঁড়িয়েছে ২৪ শতাংশ। এক বছরের ব্যবধানে এই হার বেড়েছে প্রায় ৬ শতাংশ।

তবে রপ্তানি আয়ের বিপরীতে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের অনুপাত কমে ১৬ শতাংশে নেমেছে। আগের বছরের তুলনায় এই হার কমেছে ৩ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ রপ্তানি থেকে প্রতি ১০০ ডলার আয় হলে তার ১৬ ডলার ব্যয় হচ্ছে বিদেশি ঋণের কিস্তি ও সুদ পরিশোধে।

এদিকে ঋণের স্থিতির পাশাপাশি পরিশোধের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ বাংলাদেশ পরিশোধ করেছিল ১১০ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২০১ কোটি ডলারে। ২০২২-২৩ অর্থবছরে পরিশোধের পরিমাণ পৌঁছায় প্রায় ৩০০ কোটি ডলারে।

আর ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে প্রায় ৪৫০ কোটি ডলার। ফলে ১৪ বছরের ব্যবধানে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে চার গুণেরও বেশি।

সামনে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বড় অবকাঠামো প্রকল্পগুলোর ঋণের কিস্তি পরিশোধের সময় এগিয়ে আসছে। এসব ঋণের একটি বড় অংশ পরিশোধ করতে হবে জাপানকে।

অন্যদিকে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল ও মেট্রোরেল প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ ইতোমধ্যে শুরু হয়েছে।

সব মিলিয়ে, বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে ঋণ পরিশোধের দায়ও। ফলে নতুন ঋণ গ্রহণ, রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের সক্ষমতা বজায় রাখার বিষয়গুলো আগামী দিনে অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এক রাতেই চার এলাকায় বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের...

৯৬-এর মতো আওয়ামী লীগ-জামায়াত দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রাশেদ খাঁন

১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে...

পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন সমর্থকেরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে...

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সর্বশেষ