back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এক রাতেই চার এলাকায় বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভাটারা, উত্তরা পূর্ব, তেজগাঁও শিল্পাঞ্চল ও ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে উত্তরা পূর্ব এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি ভাটারায় একটি স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

এদিকে রাত সাড়ে ১০টার পর রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ওসি মাজহারুল ইসলাম। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্বৃত্তদের জয় বাংলা স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা যায়। তবে এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

একই সময়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান।

তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১০টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রোববার রাত ১২টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন।

তিনি জানান, দুর্বৃত্তরা স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

একই রাতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত করছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৯৬-এর মতো আওয়ামী লীগ-জামায়াত দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রাশেদ খাঁন

১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে...

পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন সমর্থকেরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে...

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

সর্বশেষ