back to top

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির পর এবার মুখ খুললেন প্রভা

নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ

পরীমনির ‘ব্যাড টাচ’ বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা! জানালেন, নিজের জীবনেও এমন অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে। এক অনুষ্ঠানে এক সাংবাদিকের আচরণে রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। এমনকি ওই ব্যক্তি সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতেন বলেও মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক সংবাদকর্মীর বাগ্‌বিতণ্ডা, গালাগাল এবং অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। পরীমনির অভিযোগ, ওই সাংবাদিক ইচ্ছাকৃতভাবে তার শরীর ঘেঁষে আসার চেষ্টা করেছিলেন। তবে সংশ্লিষ্ট সাংবাদিক এ অভিযোগ অস্বীকার করেছেন।

এবার এই বিতর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় পরীমনির অভিযোগের পরিপ্রেক্ষিতে কথা বলেন তিনি। একই সঙ্গে নারীদের কর্মক্ষেত্রে এমন পরিস্থিতির শিকার হলে নীরব না থাকার আহ্বান জানান।

ভিডিওতে প্রভা জানান, একবার একটি প্রসাধনীর ফেয়ার ইভেন্টে অংশ নিতে গিয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে একজন সাংবাদিক একাধিক মাইক্রোফোন হাতে নিয়ে তার শরীরের খুব কাছাকাছি আসার চেষ্টা করেন। বারবার সরে যাওয়ার পরও ওই ব্যক্তির আচরণে অস্বস্তি বোধ করছিলেন অভিনেত্রী।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রভা বলেন, ওই ব্যক্তি সাংবাদিক না হলে তিনি নিজেই তাকে স্যান্ডেল দিয়ে পেটাতেন। পরে অবশ্য মুচকি হেসে ওই সাংবাদিককে নিজের অস্বস্তির বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।

প্রভা আরও মনে করেন, কর্মক্ষেত্রে নারীদের সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ হলে তা চেপে রাখা উচিত নয়। কারণ, অনেক সময় নীরব থাকার পর নিজের বিবেকের কাছেই অপরাধী মনে হয়।

প্রভার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর পরীমনির অভিযোগকে ঘিরে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। নারী তারকাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। শুনানি শেষে ৫০০ টাকার মুচলেকায় তাকে জামিন দেন আদালত। পরে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এরপরই ওই সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তোলেন অভিনেত্রী। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে মধ্যরাতে পুলিশের হানা, গ্রেপ্তার ২০

চট্টগ্রাম নগরে গভীর রাতে নির্জন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা! পৃথক...

চট্টগ্রাম বন্দর ভারতের হাতে থাকা উচিত ছিল

বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির এক সংসদ সদস্যের...

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব যেন নতুন করে বিপদে ফেলছে...

ঢাকায় এক ছাদের নিচে জাপানের জনপ্রিয় সব গাড়ি

রাজধানী ঢাকায় চলছে জাপানের জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড...

চট্টগ্রামে দুই সরকারি অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী ধরা

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের...

সর্বশেষ