রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা রিকশায় করে এসে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এর আগে গত ১৪ অক্টোবর একই এলাকায় জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।
ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। বিস্ফোরণের স্প্লিন্টারের আঘাত লাগে তার শরীরে।
একই স্থানে দ্বিতীয়বারের মতো এমন বিস্ফোরণের ঘটনায় এলাকাটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আরু|



