back to top

বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ ক্যাম্পে এসআইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের নামে ইস্যু করা পিস্তলের গুলিতে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর আলম (৫২) নামে এক উপপরিদর্শক (এসআই)। 

বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার বাবার নাম মৃত আলী আকবর তালুকদার। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন এসআই জাহাঙ্গীর আলম।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তার দায়িত্বে পুলিশ ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করে। তাদের মধ্যে এসআই জাহাঙ্গীর আলমও ছিলেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার এমন মৃত্যুতে এলাকায় শোকের সৃষ্টি হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ওয়াসিম হত্যা মামলার গ্রেপ্তার ব্যক্তি এখন চট্টগ্রাম এনসিপির যুগ্ম আহ্বায়ক

২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা মো....

আপা আসবে তাই চলে যাচ্ছি : আসিফ মাহমুদ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি রুখতে বিসিবির নতুন পদক্ষেপ

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তে পাঁচ...

শ্রমিক আন্দোলনের মধ্যে প্রাণ গেল ২২ বছরের তৌফিকের

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গাজীপুরে হামলার...

সর্বশেষ