back to top

মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র এক মাসে নির্যাতনের শিকার ২৪০ নারী-কন্যাশিশু

নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ

দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে আবারও উঠে এলো উদ্বেগজনক চিত্র। শুধু অক্টোবর মাসেই ধর্ষণ, হত্যা, অপহরণ, যৌন নিপীড়নসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ২৪০ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে।

বাংলাদেশ মহিলা পরিষদের অক্টোবর মাসের নির্যাতনের পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে ধর্ষণের শিকার ৫১ জনের মধ্যে ৩৪ জনই কন্যাশিশু এবং ১৭ জন নারী। তাঁদের মধ্যে ছয় কন্যাশিশুসহ ১৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুই কন্যাশিশুসহ তিনজনকে। এ ছাড়া ১৭ কন্যাশিশুসহ ২১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

একই মাসে বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪২ জন নারী ও কন্যাশিশু। তাঁদের মধ্যে সাতজন কন্যাশিশু এবং ৩৫ জন নারী। এ ছাড়া পাঁচ কন্যাশিশুসহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছেন ২৩ জন। তাঁদের মধ্যে ছয়জন কন্যাশিশু ও ১৭ জন নারী। পাশাপাশি দুই কন্যাশিশুসহ সাতজন আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছেন।

যৌন সহিংসতার চিত্রও বেশ উদ্বেগজনক। অক্টোবর মাসে ১৫ কন্যাশিশুসহ ২১ জন নারী ও শিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে সাত কন্যাশিশুসহ নয়জন যৌন নিপীড়নের এবং সাত কন্যাশিশুসহ নয়জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। সাইবার সহিংসতার শিকার হয়েছেন এক কন্যাশিশুসহ তিনজন। এ ছাড়া একজন অ্যাসিডদগ্ধ এবং তিন কন্যাশিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

যৌতুকের কারণেও নির্যাতনের ঘটনা ঘটেছে। এ মাসে সাতজন নারী যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুজন। পাশাপাশি দুই কন্যাশিশুসহ আটজন বিভিন্নভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

অন্যদিকে, অক্টোবর মাসে ছয়জন কন্যাশিশু অপহরণের শিকার হয়েছে। এ ছাড়া নয় কন্যাশিশুসহ ২১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পাচারের শিকার হয়েছে এক কন্যাশিশুসহ দুজন। একই সময়ে একজন বাল্যবিবাহের শিকার এবং আরেকজনের বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে আরও দুই কন্যাশিশুসহ সাতজন।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের সংকলিত এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার এমন পরিসংখ্যান আবারও তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সামনে এনেছে। অপরাধ প্রতিরোধ, আইনের কার্যকর প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশুর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তাও স্পষ্ট হয়ে উঠেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যুবলীগের ঝটিকা মিছিল, জেলাজুড়ে আটক ৫৭

যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের...

৭ নভেম্বর সারা দেশে উড়বে জাতীয় পতাকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর...

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, আটক ২

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

হ্যাকিংয়ের কবলে বিসিবির ইনস্টাগ্রাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘিরে তৈরি...

আন্দোলনের উত্তাপে আহত ১০ বছরের স্কুলশিক্ষার্থী সামি

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের মধ্যে...

সর্বশেষ