back to top

রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জেন জি বিক্ষোভে উত্তপ্ত জার্মানির রাজপথ

নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ

শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক সেবা চালুর বিরোধিতায় জার্মানিজুড়ে বিক্ষোভে নেমেছে জেন জি তরুণেরা। আন্দোলন ঘিরে দেশটির বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, কোথাও দোকানপাটে লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শনিবার রাতে জার্মানির আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্টের কেন্দ্রস্থলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয় এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের দিকে মোলোটভ ককটেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় ফ্রাঙ্কফুর্ট পুলিশ জানায়, শহরের কেন্দ্রস্থলে সহিংসতা অব্যাহত রয়েছে। বেশ কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়েছে। জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করেও মোলোটভ ককটেল নিক্ষেপ করা হচ্ছে। এ অবস্থায় পথচারীদের শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলার অথবা এলাকা ছেড়ে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।

বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়েও রয়েছে ভিন্ন তথ্য। আয়োজকদের পূর্বাভাস ছিল, প্রায় এক লাখ ৮২ হাজার মানুষ কর্মসূচিতে অংশ নেবেন। তবে পুলিশ জানিয়েছে, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও বার্লিন মিলিয়ে বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ১৮ হাজার। অন্যদিকে আয়োজকদের ওয়েবসাইটে এই সংখ্যা ৩৬ হাজার বলে উল্লেখ করা হয়েছে।

শুধু ফ্রাঙ্কফুর্ট নয়, হ্যালোইন উৎসবের দিন হামবুর্গের কয়েকটি স্থানেও ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে উগ্রপন্থী গোষ্ঠীর অনুপ্রবেশ ও সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় বার্লিনের অভিজাত কুর্ফুর্স্টেনডাম শপিং অ্যাভিনিউসহ বিভিন্ন শহরের ব্যবসাপ্রতিষ্ঠান দোকানের সামনের অংশ কাঠের তক্তা দিয়ে ঢেকে রাখে।

তবে সহিংসতার পাশাপাশি বিক্ষোভকারীরা তুলে ধরেছেন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত নানা অসন্তোষ। বার্লিনের সমাবেশে জেন জি রেজেল্ট সংগঠনের মুখপাত্র লিনা ফ্রিডরিখ বলেন, যুদ্ধ ও বাধ্যবাধকতার পরিবর্তে শান্তি ও স্বাধীনতার পক্ষে তারা আন্দোলনে নেমেছেন। স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থায় আরও সহায়তা, বাধ্যতামূলক সামরিক সেবা বন্ধ এবং সামাজিক বোঝার ন্যায্য বণ্টন তাদের অন্যতম দাবি।

মিউনিখের সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল ১৮ বছর বয়সী শিক্ষার্থী স্টিভ চ্যান্সেলরের। তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সরকারের সমালোচনা করে বলেন, তরুণদের উদ্বেগের জবাবে সরকার ছাঁটাই ও বাড়তি বোঝা চাপানো ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাদের দাবি উপেক্ষা করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শন বেকার বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক ভবন ও শ্রেণিকক্ষের অবস্থা এতটাই জরাজীর্ণ যে সেগুলোকে পরিত্যক্ত ভবনের মতো মনে হয়। অথচ শিক্ষার্থীদের সেখানেই নিয়মিত পড়াশোনা করতে হচ্ছে।

এদিকে জার্মানির জাতীয় শিক্ষার্থী সংগঠন বিএসকে চলমান আন্দোলন থেকে নিজেদের দূরে রেখেছে। সংগঠনটি আগামী ২০ নভেম্বর পৃথক কর্মসূচির ঘোষণা দিয়েছে।

জার্মানির হেসি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পসেক বিক্ষোভের সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্রান্সের সাম্প্রতিক লুটপাট, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার উদাহরণ টেনে তিনি বলেন, ফ্রান্সের ঘটনাগুলোকে কোনোভাবেই অনুসরণীয় মডেল হিসেবে দেখা উচিত নয়।

সার্বিয়া ও ফ্রান্সে জেন জি নেতৃত্বাধীন সাম্প্রতিক গণবিক্ষোভের পর এবার ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতেও তরুণদের অসন্তোষ রাজপথে গড়াল। শিক্ষা, অর্থনীতি ও সামরিক নীতির বিরুদ্ধে এই আন্দোলন দেশটির রাজনীতিতে নতুন চাপ তৈরি করছে।

সূত্র: রয়টার্স

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নতুন বেতনকাঠামোয় বৈষম্যের অভিযোগ, বর্ধিত বেতন পাচ্ছেন না অনেকে

নতুন বেতনকাঠামো অনুযায়ী আজ ১ নভেম্বর থেকে তিন মাসের...

শাকিবের নায়িকা হওয়ার গুঞ্জন, কে এই পাকিস্তানি অভিনেত্রী?

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে নতুন...

তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, বারের সেই তরুণীও গ্রেপ্তার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ...

পাঁচটির বেশি ই-রিকশার মালিক হওয়া যাবে না, নতুন বিধিমালা জারি 

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা ও ই-রিকশা...

৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী

বয়স যে কখনোই শিক্ষার পথে বাধা হতে পারে না,...

সর্বশেষ