back to top

রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচটির বেশি ই-রিকশার মালিক হওয়া যাবে না, নতুন বিধিমালা জারি 

নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৬ ২:০৫ অপরাহ্ণ

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা ও ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। ‘ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, একজন ব্যক্তি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার মালিক হতে পারবেন।

রোববার (১ নভেম্বর) সকালে সচিবালয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নতুন বিধিমালা অনুযায়ী, রাস্তায় চলাচলকারী পুরোনো ই-রিকশাগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তা স্পেসিফিকেশন অনুসারে কাঠামো সংশোধন করে অনুমোদন নিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক। নতুন ই-রিকশার নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। নিবন্ধন বা নবায়ন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলতে পারবে না।

শৃঙ্খলা আনতে সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে ই-রিকশার জোন, রুট এবং নির্দিষ্ট রং নির্ধারণ করবে। এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশনে বাণিজ্যিকভাবে চালানো যাবে না। প্রতিটি ই-রিকশায় কিউআর কোডযুক্ত ইউনিক নম্বর প্লেট থাকতে হবে।

যাত্রী নিরাপত্তায় ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় এই গতি হবে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার। চালক ছাড়া ই-রিকশার আকার অনুযায়ী সর্বোচ্চ দুই অথবা চারজন যাত্রী পরিবহন করা যাবে।

বিধিমালায় নিবন্ধন ও নবায়ন ফিও নির্ধারণ করা হয়েছে। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা। এক বছর পর ফিটনেস সনদ নিয়ে ৪ হাজার টাকা দিয়ে নবায়ন করতে হবে।

অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং এক বছর পর নবায়ন ফি ৫ হাজার টাকা। কিউআর কোডসহ ফিটনেস সার্টিফিকেট প্রদর্শনের জন্য সিটি করপোরেশন অতিরিক্ত ১ হাজার টাকা ফি নিতে পারবে।

প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর। এই সময় পার হলে সংশ্লিষ্ট ই-রিকশার নিবন্ধন বাতিল করা হবে।

চার্জিং ব্যবস্থা ও পরিবেশ সুরক্ষায়ও থাকছে নতুন নির্দেশনা। পর্যাপ্ত চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অবৈধভাবে কিংবা গ্রিডের বিদ্যুৎ চুরি করে ব্যাটারি চার্জ করলে প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান থাকবে। পাশাপাশি পুরোনো ও অকার্যকর ব্যাটারি যত্রতত্র না ফেলে পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, আপাতত বিদ্যমান ই-রিকশাগুলো যেভাবে চলছে, সেভাবেই চলবে। তবে পর্যায়ক্রমে অনিবন্ধিত ই-রিকশা বন্ধ করা হবে। হঠাৎ করে সব ই-রিকশা চলাচল বন্ধ করা হবে না।

এ সময় এলজিআরডির সিনিয়র সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এবার জেন জি বিক্ষোভে উত্তপ্ত জার্মানির রাজপথ

শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক...

তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, বারের সেই তরুণীও গ্রেপ্তার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ...

৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী

বয়স যে কখনোই শিক্ষার পথে বাধা হতে পারে না,...

হঠাৎ মশাল হাতে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী

রাজধানীর কল্যাণপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনা ঘটেছে।...

১৩ বছর পর শাপলা চত্বরের ঘটনায় বড় আইনি পদক্ষেপ, শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে...

সর্বশেষ