back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের খাদ্যগুদামে ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ

ভারত থেকে সরকারিভাবে আমদানি করা চালে মিলেছে বিষাক্ত উপাদান আফলাটক্সিন। চট্টগ্রামের হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামে (সিএসডি) সংরক্ষিত ১৩৫ টন চালে এই ক্ষতিকর উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় চালগুলো খাবার উপযোগী ঘোষণা করা হলেও পরবর্তী পরীক্ষায় ধরা পড়ে এই বিষাক্ত উপাদান। ঘটনাটি জানাজানি হওয়ার পর চালের মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

খাদ্যগুদাম কর্তৃপক্ষ জানিয়েছে, শনাক্ত হওয়া ১৩৫ টন চাল অধিকতর পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আমদানি করা চালের মান যাচাইয়ে তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এমভি এইচটি পাইওনিয়ার নামের জাহাজে করে ভারত থেকে চালগুলো বাংলাদেশে আনা হয়। গত ২১ জুলাই জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। পরদিন খাদ্য অধিদপ্তরের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের উপস্থিতিতে চালের নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিক পরীক্ষায় চাল খাবার উপযোগী বলে প্রতিবেদন আসার পর ২৪ ও ২৫ জুলাই সেগুলো খালাস করা হয়।

পরে আমদানি করা চালের একটি অংশ ঢাকার তেজগাঁও সিএসডি, চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাট সিএসডি এবং গাজীপুরের জয়দেবপুর স্থানীয় খাদ্যগুদামে পাঠানো হয়। তবে গুদামে পৌঁছানোর পর চালের নিম্নমান নিয়ে আপত্তি জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। চালগুলো খাবারের অনুপযোগী বলে মনে হওয়ায় পরিবহন ঠিকাদাররাও সেগুলো পরিবহন স্থগিত রাখেন। বিষয়টি লিখিতভাবে খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়।

এরপর চালের প্রকৃত মান যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। গত ১৭ আগস্ট গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের শস্যমান ও পুষ্টি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরীফা সুলতানা দীপ্তির নেতৃত্বে দুই সদস্যের একটি দল চট্টগ্রামে আসে। দলটি হালিশহর ও দেওয়ানহাট সিএসডির কয়েকটি চালের স্তূপ থেকে নমুনা সংগ্রহ করে। পরীক্ষার পর হালিশহর সিএসডিতে থাকা ১৩৫ টন চালে আফলাটক্সিনের উপস্থিতি শনাক্ত হয়।

খাদ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দিন খানের নির্দেশে সাড়ে ৯ হাজার টন চালের বিতরণ স্থগিত রেখে মান পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষায় ১৩৫ টন চালে ক্ষতিকর উপাদানটির অস্তিত্ব পাওয়া যায়। বাকি চাল নিয়ম অনুযায়ী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন হালিশহর সিএসডির ব্যবস্থাপক ইকবাল মাহমুদ এবং দেওয়ানহাট সিএসডির ব্যবস্থাপক হামিম রহমান।

হালিশহর সিএসডির ব্যবস্থাপক ইকবাল মাহমুদ বলেন, ১৩৫ টন চালে আফলাটক্সিনের অস্তিত্ব পাওয়া গেছে। অধিকতর পরীক্ষার জন্য সেগুলোর নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ শাখার নিয়ন্ত্রক রেজোয়ান সাকিবও চালের মধ্যে আফলাটক্সিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আফলাটক্সিন এক ধরনের বিষাক্ত পদার্থ, যা মূলত অ্যাসপারজিলাস গোত্রের ছত্রাকের মাধ্যমে তৈরি হয়। আর্দ্রতা ও অনুকূল পরিবেশে শস্যসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে এ ছত্রাক জন্মাতে পারে। আফলাটক্সিনযুক্ত খাবার দীর্ঘদিন গ্রহণ করলে লিভারের ক্ষতি হতে পারে এবং লিভার ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের শস্যমান ও পুষ্টি বিভাগের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী জানান, আফলাটক্সিনযুক্ত খাবার দীর্ঘদিন খেলে মানুষের লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে লিভার ক্যানসারের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।

প্রাথমিক পরীক্ষায় খাবার উপযোগী ঘোষণার পরও পরবর্তী পরীক্ষায় আমদানি করা চালে বিষাক্ত উপাদান শনাক্ত হওয়ায় চালের মান যাচাইয়ের প্রক্রিয়া এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ