জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে চাওয়া ব্যক্তিদের জন্য সাময়িক অসুবিধার খবর। সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব সেবা বন্ধ থাকবে।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য ব্যবস্থা, বিডিআরআইএস (BDRIS) সফটওয়্যার এবং এর অ্যাপ্লিকেশন সার্ভারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ কারণে নির্ধারিত সময়ে অনলাইন ব্যবস্থায় জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।
রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হলে ২৫ অক্টোবর সকাল ৬টার পর নিবন্ধন ব্যবস্থা পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।
আরু|



