back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে তাঁর এ সফর। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের সাবেক সাথী ও সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন জামায়াতের আমির।

তাঁর চট্টগ্রাম সফর ও সম্মেলনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে ডা. শফিকুর রহমানের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও দায়িত্ব পালনের বিষয়ে কী দিকনির্দেশনা আসে, তা নিয়ে আগ্রহ রয়েছে অংশগ্রহণকারীদের মধ্যে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ