back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসী তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তিনি বলেন, তার জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে না।

সোমবার রাজধানীর পূর্ব বাড্ডার শ্রী শ্রী নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে গিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে সমালোচনা করেন।

নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। তার ভাষায়, দেশবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রাথমিক দায়িত্ব পালনে তিনি ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

ইশরাক হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, পদ ছাড়ার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এক ব্যক্তির ইচ্ছা, অনুরোধ কিংবা নির্দেশনার ওপর নির্ভর করে রাষ্ট্র পরিচালনা গণতন্ত্র ও আইনের শাসনের উদাহরণ হতে পারে না।

জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি অভিযোগ করেন, সংস্কার নিয়ে সরকারের অবস্থান ও কমিটির কার্যক্রম জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, আগে মেনে নেওয়া সংস্কারগুলোর বিরোধিতা করে বক্তব্য দেওয়ানো হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রহসনের শামিল।

এ সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির ঘোষিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

সর্বশেষ