back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার ধ্বংসস্তূপে এখনো ৮ হাজার মরদেহ! উদ্ধার ৭৫

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ৭৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পর তাঁদের মরদেহ উদ্ধার করে একসঙ্গে জানাজা ও দাফনের আয়োজন করা হয়েছে। এদিকে, গাজার ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৮ হাজার মানুষের মরদেহ পড়ে থাকার আশঙ্কা করছে সিভিল ডিফেন্স।

রোববার (১৮ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, গাজা সিটির দারাজ এলাকার ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ২০২৩ সালে ইসরায়েলি হামলায় এসব ভবন ধসে পড়েছিল। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। শনিবার তাঁদের স্মরণে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, উপত্যকাটির বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৮ হাজার মানুষের মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উদ্ধারকাজের সীমাবদ্ধতার কারণে মরদেহ উদ্ধারে দীর্ঘ সময় লাগছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৬৯ জনে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন। ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধার এবং নিখোঁজদের তথ্য যাচাইয়ের কারণে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দীর্ঘ সংঘাতের কারণে গাজার আবাসিক ভবন, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের অনেকেই অস্থায়ী তাঁবুতে কিংবা উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়েছেন।

এদিকে, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় প্রাণহানি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। ফলে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক সংকট কাটিয়ে ওঠা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

সূত্র: আলজাজিরা, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ