back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি তা মানছে না এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, গত সাত মাসে বিএনপি ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি প্রতিদিনই একেকটি প্রতিশ্রুতি ভাঙছে। অথচ দলটি বারবার জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছে। তাঁর ভাষ্য, এরই মধ্যে সনদের ১৭টি ধারা লঙ্ঘন করেছে বিএনপি।

তিনি বলেন, জনগণ গণভোটের মাধ্যমে ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য সংস্কারের ক্ষমতা দিয়েছিল। কিন্তু গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের একাংশ মেনে নিলেও বিএনপি গণভোটের ফলাফল পুরোপুরি মানেনি বলে অভিযোগ তাঁর। এ কারণে সংবিধান সংস্কার পরিষদের শপথও নেননি ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা।

আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, বিএনপিও এখন নিজেদের পক্ষে গেলে ফলাফল মানছে, আর বিপক্ষে গেলে মানছে না। তাঁর মতে, এভাবে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা নষ্ট করা হয়েছে।

বিএনপির অবস্থানের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, একদিকে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে পিছিয়ে যাওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, বিএনপি নিজের হাতেই জুলাই সনদকে অকার্যকর করে ফেলেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ