back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানানো হয়নি বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ

সৌদি আরবের মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের আগে এ বিষয়ে বাংলাদেশি মিশনকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার (১৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়। এর আগে বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়।

কনস্যুলেটের কর্মকর্তারা জানান, সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই দুই বাংলাদেশির বিচারপ্রক্রিয়া কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি তাদের নজরে আসে। এরপরই ঘটনার বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।

সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার। গত বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং বিচারিক আদালতে পাঠানো হয়। আদালত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেয় এবং ‘তাজির’ বিধানের আওতায় মৃত্যুদণ্ড ঘোষণা করে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং রাজকীয় আদেশের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে ঠিক কী ধরনের কাজের অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মসজিদটির নাম কী এবং তাঁদের কখন গ্রেপ্তার করা হয়েছিল এসব বিষয়ে সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে বিস্তারিত তথ্য নেই।

জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে পাঠানো চিঠিতে দুই ব্যক্তির নাগরিকত্ব, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলার বিবরণ, আদালতের রায় এবং মৃত্যুদণ্ড কার্যকরের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তাঁদের পাসপোর্ট ও সৌদি আরবে বসবাসের অনুমতিপত্রের তথ্যও এখনো স্পষ্ট নয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তাঁদের আইনি সহায়তা, বিচারপ্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং বাংলাদেশি কনস্যুলেটকে অবহিত করার বিষয়গুলো নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সব তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশি মিশনকে আগে থেকে অবহিত না করে কীভাবে এই দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এবং তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের পূর্ণাঙ্গ বিবরণ কী সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর এসব বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

সর্বশেষ