back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর সাতকানিয়া থানা ও উপজেলা বাস্তবায়নে জনসমাবেশে উপস্থিত থাকার আহ্বান মোঃ শাহ আলম সিকদারের

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে ‘উত্তর সাতকানিয়া’ নামে পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের দাবিতে আগামী (১৭ অক্টোবর) শনিবার বিকেল ৩টায় কেরানীহাট চত্বরে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিনের এ দাবিকে সামনে রেখে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণী-পেশা নির্বিশেষে ছয় ইউনিয়নের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

উত্তর সাতকানিয়া থানা ও উপজেলা বাস্তবায়নের দাবিতে প্রচারিত ব্যানার ও আহ্বানে বলা হয়েছে, কালিয়াইশ, খাগরিয়া, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় এই ছয় ইউনিয়নকে নিয়ে উত্তর সাতকানিয়া নামে পূর্ণাঙ্গ উপজেলা গঠন করতে হবে।

এ দাবির পক্ষে জনমত গড়ে তুলতে কেরানীহাট চত্বরে অনুষ্ঠেয় মহাসমাবেশে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দাবির পক্ষে সংশ্লিষ্টদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ছয়টি ইউনিয়নের মানুষ প্রশাসনিক ও রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রে অবহেলিত বোধ করছেন। সংসদ নির্বাচন চন্দনাইশের সঙ্গে এবং উপজেলা নির্বাচন সাতকানিয়া উপজেলার সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয় উন্নয়ন ও বরাদ্দের ক্ষেত্রে ছয় ইউনিয়ন প্রত্যাশিত গুরুত্ব পাচ্ছে না বলে তাঁদের অভিযোগ।

তাঁদের ভাষ্য, সাতকানিয়া উপজেলার অন্য ১১টি ইউনিয়নের তুলনায় উত্তর সাতকানিয়ার ছয় ইউনিয়ন বিভিন্ন উন্নয়ন বরাদ্দে কম গুরুত্ব পায়।

অন্যদিকে, সংসদীয় আসনের রাজনীতিতে চন্দনাইশের গুরুত্ব বেশি থাকায় উত্তর সাতকানিয়ার স্বতন্ত্র পরিচয় ও প্রতিনিধিত্বের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে বলে মনে করেন তাঁরা।

এ অবস্থায় উত্তর সাতকানিয়া নামে পূর্ণাঙ্গ উপজেলা গঠনকে নিজেদের দীর্ঘদিনের প্রত্যাশা হিসেবে তুলে ধরেছেন স্থানীয়রা।

তাঁদের মতে, সাতকানিয়া নামের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের বাপ-দাদার পরিচয়, ঐতিহ্য, গৌরব, আবেগ ও ভালোবাসা। তাই তাঁরা আংশিক পরিচয়ের পরিবর্তে উত্তর সাতকানিয়া নামে পূর্ণাঙ্গ প্রশাসনিক পরিচয় চান।

একই সঙ্গে দাবি জানানো হয়েছে, উত্তর সাতকানিয়া নামে উপজেলা গঠন সম্ভব না হলে ছয়টি ইউনিয়নকে চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করার বিষয়টিও বিবেচনা করতে হবে।

মহাসমাবেশের প্রচারিত বক্তব্যে মোঃ শাহ আলম সিকদার, প্রতিষ্ঠাতা মরহুম নূরুন্নবী সিকদার হেফজখানা ও এতিমখানা, ছয় ইউনিয়নের জনগণকে ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের প্রত্যাশা, ১৭ অক্টোবর বিকেল ৩টায় ঐতিহাসিক কেরানীহাট চত্বরে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে। এখন ছয় ইউনিয়নের মানুষের প্রত্যাশা দীর্ঘদিনের এ দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ